×

সারাদেশ

ট্রাকচাপায় বিজিবি সদস্যের স্ত্রী ও শ্যালিকা নিহত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৮ অক্টোবর ২০২০, ০২:৪৯ পিএম

চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ আঞ্চলিক সড়কের টোলপ্লাজার সামনে ট্রাকচাপায় এক বিজিবি সদস্যের স্ত্রী ও তার শ্যালিকা নিহত হয়েছেন। এসময় বিজিবি সদস্য ও তার শিশু সন্তান আহত হয়েছেন।

রোববার (১৮ অক্টোবর) সকাল ১০টার দিকে পরিবার নিয়ে মোটরসাইকেলে সোনামসজিদ বেড়াতে যাবার সময় এই হতাহতের ঘটনা ঘটে।

নিহতরা হলেন রাজশাহী জেলার হাসনাবাদ এলাকার আতিকুল ইসলামের মেয়ে এবং বিজিবি সদস্য রজব আলীর স্ত্রী মাসফুয়া বেগম(২০) এবং নিহতের বোন সাথী খাতুন(১৫)।

আহত রজব আলী (২৯) বর্ডার গার্ড ব্যাটালিয়নের সদস্য এবং চাঁপাইনবাবগঞ্জের চরবাসুদেবপুর গ্রামের আলতাফ হোসেনের ছেলে।

শিবগঞ্জ থানার ওসি শামসুল আলম শাহ জানান, রোববার সকাল ১০টার দিকে রজব আলী তার শিশু সন্তান, স্ত্রী ও শ্যালিকাকে নিয়ে বাড়ি থেকে মোটরসাইকেলযোগে সোনামসজিদ বেড়াতে যাচ্ছিলেন। পথে আঞ্চলিক সড়কের টোলপ্লাজার কাছে সোনামসজিদগামী একটি ট্রাককে ওভারটেক করার সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক দেখে গতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন রজব। এসময় ছিটকে পড়ে রজব আলী ও তার সন্তান গুরুতর আহত। অন্যদিকে স্ত্রী মাসফুয়া ও শ্যালিকা সাথি খাতুন ট্রাকচাপায় ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বালুবাহী ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে ২ নারী নিহত

বালুবাহী ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে ২ নারী নিহত

ছাত্র ইউনিয়ন থেকে পদত্যাগ করলেন মেঘমল্লার বসু

ছাত্র ইউনিয়ন থেকে পদত্যাগ করলেন মেঘমল্লার বসু

বঙ্গোপসাগরে লঘুচাপ, চার বন্দরে সতর্কতা

বঙ্গোপসাগরে লঘুচাপ, চার বন্দরে সতর্কতা

কাফরুলে যুবদল কর্মীকে হত্যা, মামলা দায়ের

কাফরুলে যুবদল কর্মীকে হত্যা, মামলা দায়ের

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App