×

জাতীয়

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে ভিভিআইপি ঘোষণা করে গেজেট প্রকাশ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, ১২:৪২ পিএম

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে ভিভিআইপি ঘোষণা করে গেজেট প্রকাশ

ছবি : সংগৃহীত

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আসন্ন বাংলাদেশ সফর উপলক্ষে তাঁকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ (ভিভিআইপি) ঘোষণা করেছে সরকার। আগামী ৭ ও ৮ ডিসেম্বর তাঁর বাংলাদেশ সফরকালে এ মর্যাদা কার্যকর থাকবে।

সোমবার (২২ নভেম্বর) প্রকাশিত বাংলাদেশ গেজেটের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, বিশেষ নিরাপত্তা বাহিনী (স্পেশাল সিকিউরিটি ফোর্স) আইন, ২০২১-এর ধারা ২(ক)-এ প্রদত্ত ক্ষমতাবলে সরকার মালয়েশিয়ার প্রধানমন্ত্রী অনারেবল দা’তো সেরি আনোয়ার ইব্রাহিমকে আগামী ৭ ও ৮ ডিসেম্বর বাংলাদেশ সফরকালীন ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ হিসেবে ঘোষণা করেছে।

প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, এ ঘোষণা অবিলম্বে কার্যকর হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে ভিভিআইপি ঘোষণা করে গেজেট প্রকাশ

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে ভিভিআইপি ঘোষণা করে গেজেট প্রকাশ

সীমান্তে আ.লীগের শীর্ষ চার নেতা, ইমিগ্রেশনে রুদ্ধদ্বার বৈঠক

সীমান্তে আ.লীগের শীর্ষ চার নেতা, ইমিগ্রেশনে রুদ্ধদ্বার বৈঠক

ঢাকা রেঞ্জের দায়িত্বে থাকবেন পুলিশের ১২ কর্মকর্তা

ঢাকা রেঞ্জের দায়িত্বে থাকবেন পুলিশের ১২ কর্মকর্তা

দলে ফিরতে পারেন বিএনপির বহিষ্কৃত নেতারা, তালিকা প্রকাশ

দলে ফিরতে পারেন বিএনপির বহিষ্কৃত নেতারা, তালিকা প্রকাশ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App