×

সারাদেশ

৩ ডাকাতকে গ্রেপ্তারের পর সেনাবাহিনীর হাতে সোপর্দ

Icon

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশ: ১০ আগস্ট ২০২৪, ০৯:৪০ পিএম

৩ ডাকাতকে গ্রেপ্তারের পর সেনাবাহিনীর হাতে সোপর্দ

নোয়াখালীতে আটক ৩ ডাকাত। ছবি: ভোরের কাগজ

নোয়াখালীর সদর উপজেলায় দেশীয় অস্ত্রসহ ৩ ডাকাতকে আটকের পর সেনাবাহিনীর হাতে সোপর্দ করেছে স্থানীয়রা।  

শনিবার (১০ আগস্ট) বেলা ১টার দিকে আটক ডাকাতদের ভ্রাম্যমাণ আদালতে ২ মাসের কারাদণ্ড দেয়া হয়। একই দিন দুপুরে সেনাবাহিনীর ১৬ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি ক্যাম্প থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়। 

এর আগে, শুক্রবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার আণ্ডারচর ইউনিয়ন থেকে তাদের আটক করে স্থানীয়রা।  

সেনাবাহিনীর ১৬ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি ক্যাম্পের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শুক্রবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার আণ্ডারচর ইউনিয়নের আণ্ডারচর গ্রামে ১৫-২০ জনের একটি ডাকাতদল দেশীয় অস্ত্রসহ প্রবেশ করে। বিষয়টি আঁচ করতে পেরে গ্রামবাসী তাদের ধাওয়া করে। পরে একপর্যায়ে ৩ ডাকাতকে আটকে মারধর করে স্থানীয়রা।

আরো পড়ুন: বঙ্গোপসাগরে ট্রলার ডুবে শিশুসহ নিহত ৪

খবর পেয়ে সেনাবাহিনীর সুধারাম থানা ক্যাম্প কমান্ডার ওয়ারেন্ট অফিসার নাসিরের নেতৃত্বে ২টি টহল দল ঘটনাস্থলে পৌঁছায়। এরপর ঘটনাস্থল থেকে রাসেল, নুরুদ্দিন ও তারেক নামের ৩ ডাকাতকে আহত অবস্থায় ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী হাসপাতালে ভর্তি করা হয়। এসময় তাদের কাছে থেকে ২ টি চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়। পরবর্তীতে আটক ডাকাতদের ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২ মাসের কারাদণ্ড দেয়া হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে প্রাণ গেল ৩ জনের

ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে প্রাণ গেল ৩ জনের

‘মাদক কারবারি যে দলেরই হোক, কোনো ছাড় নয়’

‘মাদক কারবারি যে দলেরই হোক, কোনো ছাড় নয়’

সৌদিতে হুথি বিদ্রোহীদের হামলার নিন্দা জানাল বাংলাদেশ

সৌদিতে হুথি বিদ্রোহীদের হামলার নিন্দা জানাল বাংলাদেশ

আজ থেকে রাত ৮টায় বন্ধ দোকানপাট-শপিং মল

আজ থেকে রাত ৮টায় বন্ধ দোকানপাট-শপিং মল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App