×

সারাদেশ

মানিকগঞ্জে বাস-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত ৭

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৪ ডিসেম্বর ২০২০, ০৪:১২ পিএম

মানিকগঞ্জে বাস-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত ৭

ছবি: সংগৃহীত

মানিকগঞ্জে বাস-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত ৭

ছবি: প্রতিনিধি

মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায় মানিকগঞ্জ-দৌলতপুর সড়কে যাত্রীবাহী বাস ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সাতজন নিহত হয়েছেন। বলে জানিয়েছেন দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম।

শুক্রবার (৪ ডিসেম্বর) দুপুরে ওই সড়কের মুলকান্দি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে একই পরিবারের ছয়জন। নিহতদের সবাই অটোরিকশার যাত্রী। নিহত ব্যক্তিরা হলেন, হরেকৃষ্ণ বাদ্যকার (৬০), খুশি বাদ্যকার (৫০), গোবিন্দ বাদ্যকার (৩০), ববিতা বাদ্যকার (২৬), রাধে বাদ্যকার (৫), রামপ্রসাদ বাদ্যকার (৩০) এবং অটোরিকশার চালক জামাল শেখ (৩২)। তাদের বাড়ি টাঙ্গাইলের নাগরপুর উপজেলায়।

ওসি রেজাউল করিম জানান, শুক্রবার দুপুরে সিএনজিচালিত একটি অটোরিকশায় তাঁরা দৌলতপুর থকে মানিকগঞ্জে যাচ্ছিলেন। বেলা পৌনে তিনটার দিকে মানিকগঞ্জ-দৌলতপুর সড়কের মুলকান্দি এলাকায় একটি যাত্রীবাহী বাসের সঙ্গে অটোরিকশাটির মুখোমুশি সংঘর্ষে ঘটনাস্থলেই ওই সাতজন নিহত হন। দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম বলেন, নিহতদের লাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

টানা ২০ ঘণ্টা গ্যাস বন্ধ থাকবে যেসব এলাকায়

টানা ২০ ঘণ্টা গ্যাস বন্ধ থাকবে যেসব এলাকায়

কেন ডিম্বাণু সংরক্ষণ করছেন নারীরা, খরচ-ঝুঁকি কতটা

এগ ফ্রিজিং কেন ডিম্বাণু সংরক্ষণ করছেন নারীরা, খরচ-ঝুঁকি কতটা

মন্ত্রী-প্রতিমন্ত্রীদের জন্য নতুন নির্দেশনা

মন্ত্রী-প্রতিমন্ত্রীদের জন্য নতুন নির্দেশনা

অক্টোবরে চালু হতে পারে ভারত-বাংলাদেশের তিন ট্রেন

অক্টোবরে চালু হতে পারে ভারত-বাংলাদেশের তিন ট্রেন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App