×

সারাদেশ

আওয়ামী লীগ ও জাসদের ৩ নেতা অস্ত্রসহ গ্রেপ্তার

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০২৪, ০৩:৩৪ পিএম

আওয়ামী লীগ ও জাসদের ৩ নেতা অস্ত্রসহ গ্রেপ্তার

ছবি : সংগৃহীত

ময়মনসিংহে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) ও আওয়ামী লীগের ৩ নেতাকে বিভিন্ন মামলায় গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ সময় তাদের কাছ থেকে একটি শটগান জব্দ করা হয়।

শুক্রবার (২৭ ডিসেম্বর) রাতে ময়মনসিংহ নগরীতে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

নগরীর মাদরাসা কোয়ার্টার এলাকার নিজ বাসা থেকে যৌথ বাহিনী অভিযান চালিয়ে ময়মনসিংহ মহানগর জাসদের সভাপতি এবং মসিকের ৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সৈয়দ শফিকুল ইসলাম মিন্টুকে (৬০) গ্রেপ্তার করে। এ সময় তার কাছ থেকে একটি শটগান উদ্ধার করা হয়। বিগত বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ সাগর হত্যা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।  

এছাড়াও রাতে নগরীর চরঈশ্বদিয়া এলাকা থেকে ৩১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. আসাদুজ্জামান জামালকে (৫২) কোতোয়ালি মডেল থানার একটি বিস্ফোরক মামলায় গ্রেপ্তার করা হয়। একই সঙ্গে নগরীর জেলখানা রোড এলাকা থেকে নগরীর ৩১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জামাল হোসেনকে (৫০) বিএনপি অফিস ভাঙচুরের মামলায় গ্রেপ্তার করেছে কোতোয়ালি মডেল থানা পুলিশ। 

কোতোয়ালি মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম জানান, জাসদ নেতা সৈয়দ শফিকুল ইসলাম মিন্টুর সঙ্গে তার ভাতিজা সৈয়দ সজলকে আটক করা হয়েছিল। তবে তার বিরুদ্ধে কোনো মামলা না থাকায় সজলকে মুচলেকা দিয়ে ছেড়ে দেয়া হচ্ছে। অন্যদের সংশ্লিষ্ট মামলায় আদালতে পাঠানো হয়েছে।


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ডিএমপির চার সহকারী পুলিশ কমিশনারকে বদলি

ডিএমপির চার সহকারী পুলিশ কমিশনারকে বদলি

আরও কমল স্বর্ণের দাম, ভরি কত?

আরও কমল স্বর্ণের দাম, ভরি কত?

যে দুই বক্তব্যে আলোচনায় আইজিপি

যে দুই বক্তব্যে আলোচনায় আইজিপি

প্রাথমিকের ১৪ হাজার সহকারী শিক্ষকের যোগদানের তারিখ ঘোষণা

প্রাথমিকের ১৪ হাজার সহকারী শিক্ষকের যোগদানের তারিখ ঘোষণা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App