×

সারাদেশ

মুন্সিগঞ্জে জমি নিয়ে বিরোধ: একজনকে পিটিয়ে হত্যা

Icon

মুন্সিগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ০৩ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৫০ পিএম

মুন্সিগঞ্জে জমি নিয়ে বিরোধ: একজনকে পিটিয়ে হত্যা

ছবি: সংগৃহীত

মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে এক জনের মৃত্যু হয়েছে। এ খবর ছড়িয়ে পড়লে স্বজন ও বিক্ষুব্ধ জনতা আজ বেলা ১১টার দিকে উপজেলার বালাসুর বাজারে শ্রীগনর-দোহার সড়কে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করে।

মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলায় নির্মাণাধীন একটি মার্কেটের জমি নিয়ে বিরোধের জেরে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এ ঘটনায় আরও অন্তত ১৩ জন আহত হয়েছেন। 

নিহত ব্যক্তির নাম মো. আলমগীর (৪৫)। তিনি বালাসুর এলাকার বাসিন্দা। তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে আজ বেলা ১১টার দিকে স্বজন ও বিক্ষুব্ধ জনতা শ্রীনগর-দোহার সড়ক অবরোধ করেন। সেখানে তাঁরা আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন। পরে ফায়ার সার্ভিস, পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা গিয়ে দুপুর পৌনে ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে এনে বিক্ষুব্ধ জনতাকে সড়ক থেকে সরিয়ে দেন।

আলমগীরের পরিবারের অভিযোগ, কয়েক দিন আগে রাতের আঁধারে প্রতিপক্ষ সন্ত্রাসী বাহিনী নিয়ে জমি দখলের চেষ্টা করে। আজ ভোরে আবার দেশীয় অস্ত্রসহ লোকজন নিয়ে নির্মাণাধীন মার্কেট দখলের চেষ্টা চালানো হয়। এ সময় আলমগীর, তাঁর ভাইসহ স্বজনেরা বাধা দিলে তাঁদের ওপর হামলা চালানো হয়। হামলাকারীরা এলোপাতাড়ি মারধর ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করেন। আজ সকাল সাড়ে ৬টার দিকে ১৩ জনকে আহত অবস্থায় হাসপাতালে আনা হয় বলে জানান শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ক্যামেলিয়া সরকার। 

শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিয়া বলেন, জমিসংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। অভিযুক্ত ব্যক্তিদের গ্রেপ্তারে পুলিশ অভিযান শুরু করেছে। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শিল্পকলা প্রদর্শনী ‘অন্তর্লোকের সন্ধানে’ শুরু হচ্ছে বৃহস্পতিবার

শিল্পকলা প্রদর্শনী ‘অন্তর্লোকের সন্ধানে’ শুরু হচ্ছে বৃহস্পতিবার

বাংলাদেশের কাছে হারের কারণ জানালেন অস্ট্রেলিয়া অধিনায়ক

বাংলাদেশের কাছে হারের কারণ জানালেন অস্ট্রেলিয়া অধিনায়ক

আবারো কি এস আলমে ফিরতে পারে মালিকানা?

ইসলামী ব্যাংক ইস্যুতে উত্তাল সংসদ আবারো কি এস আলমে ফিরতে পারে মালিকানা?

উত্তরায় ক্যাসিনো নির্মূলে সাঁড়াশি অভিযানে ডিএমপি

ফলোআপ উত্তরায় ক্যাসিনো নির্মূলে সাঁড়াশি অভিযানে ডিএমপি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App