×

সারাদেশ

ঘরের ভেতর থেকে মরদেহ উদ্ধার

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৭ মার্চ ২০২৬, ০৪:৩৫ পিএম

ঘরের ভেতর থেকে মরদেহ উদ্ধার

ছবি: সংগৃহীত

ফরিদপুর শহরে বিশ্বজিৎ অধিকারী (৪৩) নামে এক ব্যক্তির গলায় ফাঁস দিয়ে মৃত্যুর ঘটনা ঘটেছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করছে পুলিশ। 

বৃহস্পতিবার (২৬ মার্চ) রাত আনুমানিক ১টা ৩০ মিনিট থেকে শুক্রবার (২৭ মার্চ) সকাল ৭টার মধ্যে যে কোনও সময় এ ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শহরের চকবাজার শিব মন্দির এলাকার রামবাবুর ঘাটলা সংলগ্ন অরুণ কুমার দের বসতঘরের পাশে একটি ছোট কক্ষে ভাড়া নিয়ে বসবাস করতেন বিশ্বজিৎ অধিকারী।

তিনি দীর্ঘদিন ধরে শারীরিক অসুস্থতায় ভুগছিলেন এবং পারিবারিক অশান্তির কারণেও মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন।

ঘটনার দিন সকালে তার কক্ষের দরজা ভেতর থেকে বন্ধ দেখতে পেয়ে পাশের দোকানদার ও স্থানীয়রা তাকে ডাকাডাকি করেন। কোনো সাড়া না পেয়ে তারা সন্দেহবশত আশপাশের লোকজনকে খবর দেন। পরে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করলে বিশ্বজিৎকে ঘরের সিলিংয়ের সঙ্গে রশি পেঁচিয়ে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়।

ঘটনাটি দ্রুত এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করে। 

খবর পেয়ে ফরিদপুর কোতোয়ালি থানার এসআই (নি:) মাসুদ পারভেজ ফোর্সসহ ঘটনাস্থলে পৌঁছে লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, মৃত বিশ্বজিৎ অধিকারী পশ্চিম খাবাসপুর চৌধুরী বাড়ি দুর্গা মন্দির এলাকার বাসিন্দা এবং মন্টু অধিকারীর ছেলে বলে তার পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম জানান, ঘটনাটি আত্মহত্যা বলে প্রাথমিকভাবে ধারণা করা হলেও প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বিচ্যুত হলেই বিগত পতিত সরকারের পরিণতি তৈরি হবে

তথ্যমন্ত্রী বিচ্যুত হলেই বিগত পতিত সরকারের পরিণতি তৈরি হবে

মার্কিন-ইসরায়েলি মিত্রদের জন্য হরমুজ নিষিদ্ধ: আইআরজিসি

মার্কিন-ইসরায়েলি মিত্রদের জন্য হরমুজ নিষিদ্ধ: আইআরজিসি

ট্রলার ছিনতাইয়ের অভিযোগে উপখাদ্য পরিদর্শক গ্রেপ্তার

ট্রলার ছিনতাইয়ের অভিযোগে উপখাদ্য পরিদর্শক গ্রেপ্তার

ইরান বিশ্ব অর্থনীতিকে ‘জিম্মি’ করে রেখেছে: যুক্তরাজ্য

ইরান বিশ্ব অর্থনীতিকে ‘জিম্মি’ করে রেখেছে: যুক্তরাজ্য

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App