×

সারাদেশ

যাত্রীবাহী চলন্ত বাসে আগুন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৭ মার্চ ২০২৬, ০৬:১০ পিএম

যাত্রীবাহী চলন্ত বাসে আগুন

ছবি: সংগৃহীত

যশোর-নড়াইল মহাসড়কের ফতেহপুরে চলন্ত অবস্থায় একটি যাত্রীবাহী বাসে আগুন ধরেছে। তবে এতে বাসটির সব যাত্রী নিরাপদে নামতে পেরেছেন। হতাহতের কোনও ঘটনা ঘটেনি।

শুক্রবার (২৭ মার্চ) বিকাল সাড়ে ৪টার দিকে ঘটনাটি ঘটে। এ ঘটনার একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ছে।  এতে দেখা যায়, বাসটিতে দাউদাউ করে আগুন জ্বলছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরের দিকে যশোরের মনিহার থেকে ৪৫ জন যাত্রী নিয়ে নড়াইল এক্সপ্রেস পরিবহনের বাসটি ঢাকার উদ্দেশ্য রওনা দেয়। যশোর সদরের ফতেহপুর এলাকায় পৌঁচ্ছালে ইঞ্জিনে আগুন ধরে যায়। মহূর্তের বাসের ভেতরে ছড়িয়ে পড়ে। এরপর বিকট শব্দ হয়ে বন্ধ হয়ে গেলে বাসের যাত্রীরা আতঙ্কিত হয়ে কেউ জানালা দিয়ে লাফিয়ে পড়েন, কেউ দরজা দিয়ে দৌড়ে বেরিয়ে আসেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।  দুর্ঘটনার কারণে মহাসড়কে কিছুক্ষণ যান চলাচল বন্ধ থাকলেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে।  

যশোর কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) কাজী বাবুল ইসলাম বলেন, ‌‘যশোর থেকে বাসটি ছাড়ার আগে চালক ইঞ্জিনে ত্রুটির কথা জানিয়েছিলেন বাস মালিককে। তারপরও মালিকের চাপে ঢাকার উদ্দেশে রওনা দেন। পথ্যিমধ্যে ঘটে র্দুঘটনা। বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

হাম ও উপসর্গে আরো ৮ শিশুর মৃত্যু

হাম ও উপসর্গে আরো ৮ শিশুর মৃত্যু

ট্রাইব্যুনালে শামীম ওসমানের বিচার শুরু

নারায়ণগঞ্জে ১০ হত্যা ট্রাইব্যুনালে শামীম ওসমানের বিচার শুরু

৩৬ হাজার ৬৯৫ কোটি টাকার ৯ প্রকল্প একনেক সভায় অনুমোদন

৩৬ হাজার ৬৯৫ কোটি টাকার ৯ প্রকল্প একনেক সভায় অনুমোদন

পাকিস্তানকে হারিয়ে সুখবর পেলেন শান্ত-রানা-তাসকিনরা

পাকিস্তানকে হারিয়ে সুখবর পেলেন শান্ত-রানা-তাসকিনরা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App