×

সারাদেশ

পঞ্চাশ টাকার জন্য কিশোর‌কে পিটিয়ে হত্যা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৮ মার্চ ২০২৬, ০১:১৩ এএম

পঞ্চাশ টাকার জন্য কিশোর‌কে পিটিয়ে হত্যা

ছবি: সংগৃহীত

সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলায় ব্যাটারিচালিত রিকশা চার্জের মাত্র ৫০ টাকা কম দেওয়ায় ইমরান হোসেন (১৬) নামে এক কিশোরকে পিঠিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।

শুক্রবার (২৭ মার্চ) রাতে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কিশোর চালকের মৃত্যু হয়। এ ঘটনায় জড়িত একজনকে আটক করেছে পুলিশ।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, গত মঙ্গলবার (২৪ মার্চ) রাত সাড়ে ৭টার দিকে উপজেলার সৈয়দপুর ঈশানকোনা এলাকার বাদশাহ মিয়ার গ্যারেজে এ ঘটনা ঘটে।

নিহত ইমরান হোসেন জেলার দোয়ারাবাজার উপজেলার দোহালিয়া ইউনিয়নের ভবানিপুর গ্রামের আলী হোসেনের ছেলে। দীর্ঘ আট-নয় বছর ধরে সৈয়দপুর গ্রামে বাবা-মার সঙ্গে ভাড়াটিয়া বাসায় বসবাস করছিল।

ঘটনার রাতে বাদশাহ মিয়ার গ্যারেজে রিকশা চার্জ দিয়ে ৫০ টাকা কম দিতে চায় ইমরান। এতে গ্যারেজ মালিক বাদশাহ ও তার সহযোগী জাকির উত্তেজিত হয়ে ওই কিশোরকে জিআই পাইপ ও কাঠের মুগুর দিয়ে বেধড়ক পেঠাতে থাকেন।

প্রচণ্ড আঘাতে ইমরান মাটিতে লুটিয়ে পড়ে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে পরদিন সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে শুক্রবার তার মৃত্যু হয়।

স্থানীয় দোহালিয়া ইউনিয়ন পরিষদের সদস্য মোহাম্মদ লাকু মিয়া বলেন, ওই কিশোরটিকে না মারতে আমরা বারবার বারণ করলেও হামলাকারীরা কথা শোনেনি। তাদের নির্মম আঘাতেই ছেলেটি জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ে।

এ ঘটনায় শুক্রবার (২৭ মার্চ) দুপুরে জগন্নাথপুর থানা পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত জাকির হোসেনকে গ্রেপ্তার করেছে। তবে মূল অভিযুক্ত বাদশাহ মিয়া এখনও পলাতক রয়েছেন।

জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম হত্যাকাণ্ডের তথ্য নিশ্চিত করে বলেন, নিহতের বাবা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন।

ইতোমধ্যে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। অপর আসামিকেও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

এদিকে, কিশোর ইমরান নিহতের ঘটনায় দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন এলাকাবাসী ও পরিবার।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ফিফা লাইভ র‍্যাংকিংয়ে বাংলাদেশের আরো অবনতি

ফিফা লাইভ র‍্যাংকিংয়ে বাংলাদেশের আরো অবনতি

জিয়াউর রহমানের নাম না বলায় অনুষ্ঠান বর্জন, ইউএনও বদলি

জিয়াউর রহমানের নাম না বলায় অনুষ্ঠান বর্জন, ইউএনও বদলি

শনিবার বসছে সংসদীয় কমিটির প্রথম বৈঠক

শনিবার বসছে সংসদীয় কমিটির প্রথম বৈঠক

মডেল মিষ্টিসহ দুজনের রিমান্ড মঞ্জুর

মডেল মিষ্টিসহ দুজনের রিমান্ড মঞ্জুর

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App