×

সারাদেশ

নসিমন-ইজিবাইক মুখোমুখি সংঘর্ষে বৃদ্ধ নিহত

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ৩০ মার্চ ২০২৬, ০৮:৫৯ পিএম

নসিমন-ইজিবাইক মুখোমুখি সংঘর্ষে বৃদ্ধ নিহত

ছবি: সংগৃহীত

ফরিদপুরের সালথায় নসিমন ও ইজিবাইক মুখোমুখি সংঘর্ষে মো. ইকরাম মোল্যা (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এতে আরও ৪ জন আহতের খবর পাওয়া গেছে।

সোমবার (৩০ মার্চ) দুপুরে উপজেলার যদুনন্দী ইউনিয়নের গোপীনাথপুর সড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহত ইকরাম মোল্যা পার্শ্ববর্তী বোয়ালমারী উপজেলার কুমড়োল গ্রামের মৃত আমির হোসেন মোল্যার ছেলে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সোমবার দুপুরে উপজেলার যদুনন্দী ইউনিয়নের গোপীনাথপুর গ্রামের কামরুল মেম্বারের বাড়ির সামনে পাকা সড়কে ব্যাটারিচালিত ইজিবাইক ও পিয়াজ বোঝাই নসিমন মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ইজিবাইকের অন্তত ৫ যাত্রী আহত হন। এর মধ্যে ঘটনাস্থলেই মারা যান ইকরাম মোল্যা। বাকি আহতদেরকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

সালথা থানার ওসি মো. বাবলুর রহমান খান বলেন, খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। নসিমন গাড়ির চালক দ্রুত ঘটনাস্থল থেকে কৌশলে পালিয়ে যায়। দুর্ঘটনাকবলিত ব্যাটারিচালিত ইজিবাইক ও নসিমন পুলিশ হেফাজতে রয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পর্যায়ক্রমে বাড়ানো হচ্ছে ডলারের দাম

আইএমএফের শর্ত বাস্তবায়ন পর্যায়ক্রমে বাড়ানো হচ্ছে ডলারের দাম

পোশাক রপ্তানিতে নগদ সহায়তা বেড়ে ৫ শতাংশ

দেশীয় বস্ত্রখাতের জন্য বড় সুখবর পোশাক রপ্তানিতে নগদ সহায়তা বেড়ে ৫ শতাংশ

দুর্যোগকালীন রাঙামাটিতে ঋণের কিস্তি আদায় বন্ধ থাকবে

প্রতিমন্ত্রী দুর্যোগকালীন রাঙামাটিতে ঋণের কিস্তি আদায় বন্ধ থাকবে

সংকটময় মুহূর্তে সরকারের কার্যকর ভূমিকা নেই : নাহিদ ইসলাম

সংকটময় মুহূর্তে সরকারের কার্যকর ভূমিকা নেই : নাহিদ ইসলাম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App