×

সারাদেশ

বুধবার সুনামগঞ্জে ৪ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ৩১ মার্চ ২০২৬, ০৯:৩২ পিএম

 বুধবার সুনামগঞ্জে ৪ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে

ছবি: সংগৃহীত

সুনামগঞ্জে ৩৩ কেভি ফিডারের মেরামত, সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য বুধবার (১ এপ্রিল) সকাল ৬টা থেকে ১০টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

মঙ্গলবার (৩১ মার্চ) সুনামগঞ্জ বিক্রয় ও বিতরণ বিভাগ বিউবোর নির্বাহী প্রকৌশলী প্রকৌশলী রাসেল আহমাদ এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।   

বিজ্ঞপ্তিতে বলা হয়, ছাতক গ্রিড উপকেন্দ্রের সিলেট ছাতক সঞ্চালন লাইনের সার্কিট-১ ও সার্কিট-২ জাম্পারিং কাজ সম্পাদনের জন্য বুধবার (১ এপ্রিল) সকাল ৬টা থেকে সকাল ১০টা পর্যন্ত ১৩২/৩৩ কেভি সুনামগঞ্জ গ্রীড উপকেন্দ্রের ১৩২ কেভি ইনকামিং সার্কিট সাট ডাউন গ্রহণ করা হবে।

এতে আরও বলা হয়, ওই দিন ৩৩ কেভি সুনামগঞ্জ ফিডারের মেরামত, সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, সুনামগঞ্জ-এর আওতাধীন সব এলাকায় সকাল ৬টা থেকে সকাল ১০টা পর্যন্ত বিদ্যুৎ বন্ধ থাকবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

এসএসসিতে কোন বোর্ডে কত পাস? জানুন এক নজরে

এসএসসিতে কোন বোর্ডে কত পাস? জানুন এক নজরে

সৌদিতে কারখানায় ভয়াবহ আগুন, নিহত ১৬ বাংলাদেশি

সৌদিতে কারখানায় ভয়াবহ আগুন, নিহত ১৬ বাংলাদেশি

এসএসসিতে ৩১২ প্রতিষ্ঠানের সবাই ফেল

এসএসসিতে ৩১২ প্রতিষ্ঠানের সবাই ফেল

ভিন্ন উপায়ে জানুন পূর্ণাঙ্গ এসএসসির ফলাফল

ভিন্ন উপায়ে জানুন পূর্ণাঙ্গ এসএসসির ফলাফল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App