×

সারাদেশ

ট্রেনের ধাক্কায় প্রাণ গেল ব্যবসায়ীর

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ৩১ মার্চ ২০২৬, ০৯:৫৭ পিএম

ট্রেনের ধাক্কায় প্রাণ গেল ব্যবসায়ীর

ছবি: সংগৃহীত

ফেনীর বারাহীপুর এলাকায় ট্রেনের ধাক্কায় প্রাণ হারিয়েছেন আরিফুল ইসলাম রানা (২৫) নামে এক যুবক।

মঙ্গলবার (৩১ মার্চ) দুপুর আড়াইটার দিকে ফেনী পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের বারাহীপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

রেলওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রানা মোবাইলে কথা বলতে বলতে রেললাইন পার হয়ে শহরের দিকে যাচ্ছিলেন। এসময় বারাহীপুর এলাকায় পৌঁছালে ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী একটি অজ্ঞাত ট্রেনের সঙ্গে তার ধাক্কা লাগে।

এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত রানা উত্তর শিবপুর মজুমদার বাড়ির নুর আলমের ছেলে। তিনি পেশায় একজন মুদি ব্যবসায়ী ছিলেন।

ফেনী রেলওয়ে পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) শরিফুল ইসলাম জানান, ট্রেনের ধাক্কায় এক যুবকের মৃত্যুর খবর পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

লঘুচাপে উত্তাল সাগর, সতর্কতা জারি

লঘুচাপে উত্তাল সাগর, সতর্কতা জারি

মোবাইল ব্যাংকিং চার্জ নিয়ে হাইকোর্টের রুল জারি

মোবাইল ব্যাংকিং চার্জ নিয়ে হাইকোর্টের রুল জারি

শেখ হাসিনাসহ ৮ জনের নামে গ্রেপ্তারি পরোয়ানা

একরামুল হত্যা শেখ হাসিনাসহ ৮ জনের নামে গ্রেপ্তারি পরোয়ানা

জিয়া ও বেগম জিয়ার কবরে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

জিয়া ও বেগম জিয়ার কবরে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App