×

সারাদেশ

সাভারে ট্রাকসহ খাদ্য অধিদপ্তরের চাল জব্দ, আটক ৩

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২২ এপ্রিল ২০২৬, ০২:০৫ পিএম

সাভারে ট্রাকসহ খাদ্য অধিদপ্তরের চাল জব্দ, আটক ৩

ছবি: সংগৃহীত

সাভারে খাদ্য অধিদপ্তরের ৩৬১ বস্তা সরকারি চালসহ একটি ট্রাক জব্দ করেছে পুলিশ। ঢাকা-আরিচা মহাসড়কে তল্লাশির সময় বৈধ কাগজপত্র না থাকায় চালক, হেলপারসহ তিনজনকে আটক করা হয়।

বুধবার (২২ এপ্রিল) সকালে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের পাকিজা মোড় এলাকায় তল্লাশি চালানো হয়। এক পর্যায়ে ট্রাকটি তল্লাশি করে ৩০ কেজি ওজনের ৩৬১ বস্তা চাল পাওয়া যায়।

চালের বস্তায় খাদ্য অধিদপ্তরের নাম লেখা দেখে পুলিশ চালানপত্র ও বৈধ কাগজপত্র দেখতে চায়। তবে ট্রাকে থাকা চালকসহ তিনজন কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি। পরে ট্রাকসহ চালগুলো জব্দ করে থানায় নিয়ে যাওয়া হয়।

সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. নিয়ামত জানান, জব্দ করা চাল অবৈধভাবে ফরিদপুরের ভাঙা এলাকায় নেওয়া হচ্ছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে এ ঘটনার সঙ্গে কারা জড়িত এবং চালগুলো কীভাবে পরিবহন করা হচ্ছিল, তা তদন্ত করে দেখা হচ্ছে।

পুলিশ জানিয়েছে, তদন্ত শেষে আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইরান নিয়ে ‘বড় সিদ্ধান্তের’ পথে যুক্তরাষ্ট্র

ট্রাম্পের হুঁশিয়ারি ইরান নিয়ে ‘বড় সিদ্ধান্তের’ পথে যুক্তরাষ্ট্র

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয়ে গিয়ে কী বলেছিলেন অদিতি, ফাঁস করলেন বিশাল

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয়ে গিয়ে কী বলেছিলেন অদিতি, ফাঁস করলেন বিশাল

জাতিসংঘে তারেক রহমানের সঙ্গে ভুটানের প্রধানমন্ত্রীর বৈঠক

জাতিসংঘে তারেক রহমানের সঙ্গে ভুটানের প্রধানমন্ত্রীর বৈঠক

দিল্লিতে বাংলাদেশের নতুন হাইকমিশনার আসাদ আলম, ভারতের অনুমোদন

দিল্লিতে বাংলাদেশের নতুন হাইকমিশনার আসাদ আলম, ভারতের অনুমোদন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App