×

মধ্যপ্রাচ্য

গাজার হাসপাতালে ইসরায়েলি হামলায় নিহত ৬, আহত ২০-এর বেশি

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬, ০৭:৫৪ এএম

গাজার হাসপাতালে ইসরায়েলি হামলায় নিহত ৬, আহত ২০-এর বেশি

ছবি: সংগৃহীত

ফিলিস্তিনের দক্ষিণ গাজার খান ইউনিসে নাসের মেডিকেল কমপ্লেক্সে ইসরায়েলি বিমান হামলায় ছয় ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ২০ জনের বেশি। বৃহস্পতিবার (১২ নভেম্বর) ভোরে এ হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছে গাজার সিভিল ডিফেন্স।

সিভিল ডিফেন্সের জানায়, খান ইউনিসের পশ্চিমাঞ্চলে অবস্থিত হাসপাতালটির আল-ইয়াসিন ভবনের দ্বিতীয় তলায় হামলা চালায় ইসরায়েলি বাহিনী। আনাদোলু এজেন্সি এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করে। হাসপাতালটির পরিচালক জানিয়েছেন, হামলায় নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) এবং অস্ত্রোপচার বিভাগ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

এদিকে, ইসরায়েলি আর্মি রেডিও হামলাটিকে ‘হত্যার অভিযান’ (অ্যাসাসিনেশন অপারেশন) বলে দাবি করেছে। তবে এ বিষয়ে বিস্তারিত কোনো তথ্য জানানো হয়নি। এর আগে বুধবার গাজা সিটি ও বুরেইজ শরণার্থীশিবিরে ইসরায়েলি হামলায় আরও পাঁচ ফিলিস্তিনি নিহত হন। এ ছাড়া মঙ্গলবারের এক হামলায় আহত ষষ্ঠ এক ফিলিস্তিনি পরে মারা যান।

২০২৫ সালের ১০ অক্টোবর কার্যকর হওয়া যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে ইসরায়েলের ধারাবাহিক হামলার মধ্যেই নাসের হাসপাতালে এ হামলার ঘটনা ঘটল। এসব যুদ্ধবিরতি লঙ্ঘনের ঘটনায় এখন পর্যন্ত ১ হাজার ৬২২ ফিলিস্তিনি নিহত এবং ৫ হাজার ৮৭৮ জন আহত হয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরায়েলের সামরিক অভিযানে এ পর্যন্ত ৭৪ হাজার ৬০০-এর বেশি ফিলিস্তিনি নিহত এবং প্রায় ১ লাখ ৭৬ হাজার মানুষ আহত হয়েছেন। নিহত ও আহতদের অধিকাংশই নারী ও শিশু। এ ছাড়া ইসরায়েলি হামলায় গাজার প্রায় ৯০ শতাংশ অবকাঠামো ধ্বংস হয়েছে বলে প্রতিবেদনে বলা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

এনবিআরের রাজস্ব ঘাটতি ছাড়াল ৫০ হাজার কোটি

এনবিআরের রাজস্ব ঘাটতি ছাড়াল ৫০ হাজার কোটি

গাজার হাসপাতালে ইসরায়েলি হামলায় নিহত ৬, আহত ২০-এর বেশি

গাজার হাসপাতালে ইসরায়েলি হামলায় নিহত ৬, আহত ২০-এর বেশি

যেসব এলাকায় আজ টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

যেসব এলাকায় আজ টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

এমপি নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ, পরিবারের সদস্যরা আহত

এমপি নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ, পরিবারের সদস্যরা আহত

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App