×

সারাদেশ

ঘুমের ঔষধ সেবন করে এক চিকিৎসকের আত্মহত্যা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২২ মার্চ ২০২১, ০৫:২৫ পিএম

ঘুমের ঔষধ সেবন করে এক চিকিৎসকের আত্মহত্যা

লুৎফর রহমান

রাজশাহীতে ঘুমের ঔষুধ খেয়ে লুৎফর রহমান নামে এক চিকিৎসক আত্মহত্যা করেছে। মেডিকেল কলেজের মর্গে লাশের ময়নাতদন্ত করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে কি কারণে তার মৃত্যু হয়েছে। রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস বলেন, সোমবার (২২ মার্চ ) ভোর সাড়ে ৪টার দিকে চিকিৎসাধীন অবস্থায় ডা. লুৎফর রহমানের মৃত্যু হয়েছে। রাজশাহী জেলার দুর্গাপুর উপজেলার ভবানীপুর গ্রামে চিকিৎক লুৎফর রহমান গ্রামের বাড়ি। সে রাজশাহী মেডিকেল কলেজের এমবিবিএস ৫৩তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। বর্তমানে তিনি ময়মনসিংহ মেডিকেল কলেজে হেপাটোলজি বিষয়ে এমডি করছিলেন। রামেক হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ এএসআই রুহুল আমিন বলেন, ডা. লুৎফর রহমানকে অচেতন অবস্থায় গ্রামের বাড়ি থেকে রামেক হাসপাতালের জরুরী বিভাগে আনা হয়। ওই সময় অতিরিক্ত ঘুমের ওষুধ সেবনে অসুস্থ হয়ে পড়ার তথ্য চিকিৎসক ও পুলিশকে জানায় তাদের স্বজনরা। পরে জরুরি বিভাগ থেকে দ্রুত হাসপাতালের ১৩ নম্বর ওয়ার্ডে নেওয়া হয়। তবে চিকিৎসাধীন অবস্থায় ভোর সাড়ে ৪টার সময় তার মৃত্যু হয়।      

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

৮৯ শিক্ষার্থীর পাশে রাকসু জিএস আম্মার

৮৯ শিক্ষার্থীর পাশে রাকসু জিএস আম্মার

রুমিন ফারহানার যে বক্তব্যে সংসদে হট্টগোল

রুমিন ফারহানার যে বক্তব্যে সংসদে হট্টগোল

বেরোবিতে ঐতিহ্য উৎসব: একই মঞ্চে প্রাচীন মিসর ও বাংলার লোকসংস্কৃতি

বেরোবিতে ঐতিহ্য উৎসব: একই মঞ্চে প্রাচীন মিসর ও বাংলার লোকসংস্কৃতি

ইবির হলে অবৈধ বসবাস ছাত্রদল কর্মীর, ছাত্রশিবির নেতাকে চড়

ইবির হলে অবৈধ বসবাস ছাত্রদল কর্মীর, ছাত্রশিবির নেতাকে চড়

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App