×

সারাদেশ

মান্দায় অস্ত্র ব্যবসায়ী আটক

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৩ জুলাই ২০২১, ০৯:০৯ পিএম

মান্দায় অস্ত্র ব্যবসায়ী আটক

আটককৃত মিজান শেখ। ছবি: ভোরের কাগজ

নওগাঁর মান্দায় ১টি বিদেশি পিস্তল, ১টি ওয়ান শুটারগান এবং ৬ রাউন্ড গুলিসহ মিজান শেখ (২২) নামে এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৫।

সোমবার রাত সাড়ে ৮টায় উপজেলার কিত্তলী গ্রামস্থ জ্যোতি কোল্ড স্টোরেজের পাশে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক মিজান চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার বাগদোয়া গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে।

র‌্যাব-৫ মঙ্গলবার (১৩ জুলাই) সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, সোমবার গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাত সাড়ে ৮টার সময় উপজেলার কিত্তলী গ্রামস্থ জ্যোতি কোল্ড স্টোরেজের পাশে কোম্পানি কমান্ডার মেজর মো. সানরিয়া চৌধুরী এবং কোম্পানি উপ-অধিনায়ক অতিঃ পুলিশ সুপার মো. ফরহাদ হোসেন এর নেতৃত্বে একটি অভিযান চালিয়ে মিজানকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে বিদেশি পিস্তল ১টি, ম্যাগাজিন ১টি, গুলি ৬টি, ১টি ওয়ান শুটারগান উদ্ধার করা হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে আরো জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মিজান জানান জব্দকৃত অবৈধ আগ্নেয়াস্ত্র অজ্ঞাত স্থান থেকে অবৈধভাবে সংগ্রহ করে বিক্রয়ের উদ্দেশ্যে নিজের কাছে রেখেছিলেন তিনি।

এছাড়াও সে দীর্ঘদিন যাবৎ অস্ত্র ক্রয় বিক্রয় করে আসছিল বলেও জানান। এ ঘটনায় মান্দা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App