×

সারাদেশ

বরিশালে ২৪ ঘন্টায় মৃত্যু ৭ জনের, কমেছে শনাক্ত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৮ আগস্ট ২০২১, ১০:৩৬ এএম

বরিশাল বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে ৭ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে করোনায় তিনজন ও উপসর্গ নিয়ে চারজন মারা গেছেন।

আক্রান্ত হয়ে মারা যাওয়া তিনজনের মধ্যে বরিশালে একজন, ভোলায় একজন ও বরগুনায় একজন রয়েছেন। সব মিলিয়ে বরিশাল বিভাগে করোনায় মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৬৪৮ জনে।

একই সময়ে বিভাগের ৬ জেলায় করোনা রোগী শনাক্ত হয়েছেন মাত্র ৭৫ জন। আর এ সময়ের মধ্যে ৫৫৯ জন করোনা আক্রান্ত রোগী সুস্থতা লাভ করেছেন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৩৬ হাজার ৮৯১ জন।

শনিবার (২৮ আগস্ট) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের বিভাগীয় পরিচালক ডা. বাসুদেব কুমার দাস।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালের করোনার আইসোলেশন ওয়ার্ডে উপসর্গ নিয়ে চারজনের এবং করোনায় আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে।

আক্রান্তদের মধ্যে বরিশাল জেলায় নতুন ২৪ জন নিয়ে মোট ১৭ হাজার ৭৩৯ জন, পটুয়াখালীতে নতুন ১৬ জন নিয়ে মোট ৫ হাজার ৯৮৭ জন, ভোলায় নতুন ৩২ জনসহ মোট ৬ হাজার ৩৭০ জন, পিরোজপুরে নতুন ২ জনসহ মোট ৫ হাজার ১৪১৯ জন, বরগুনায় নতুন শনাক্ত না থাকায় মোট ৩ হাজার ৬৯৮ জন ও ঝালকাঠিতে নতুন ১ জন নিয়ে মোট ৪ হাজার ৫১৮ জন রয়েছেন।

শেবাচিম হাসপাতালের পরিচালকের দপ্তর সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় শুধু বরিশাল শেবাচিম হাসপাতালের করোনার আইসোলেশন ওয়ার্ডে উপসর্গ নিয়ে চারজনের এবং করোনা ওয়ার্ডে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে।

যা নিয়ে শুধু শেবাচিম হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডেই উপসর্গ নিয়ে ৯৪৮ জন এবং করোনা ওয়ার্ডে করোনায় আক্রান্ত হয়ে ৩৯৩ জনের মৃত্যু হয়েছে। আর উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করা ৯৪৮ জনের মধ্যে ১৬ জনের কোভিড টেস্টের রিপোর্ট এখনও হাতে পাওয়া যায়নি।

ওই হাসপাতাল পরিচালক কার্যালয় সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় (শনিবার) সকাল পর্যন্ত শেবাচিমের করোনার আইসোলেশন ওয়ার্ডে ৮ জন ও করোনা ওয়ার্ডে ৭ জন ভর্তি হয়েছেন। করোনা ও আইসোলেশন ওয়ার্ডে এখন ১১৯ জন চিকিৎসাধীন।

তাদের মধ্যে ৪২ জন করোনা ওয়ার্ডে এবং ৭৭ জন আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। আরটি পিসিআর ল্যাবে মোট ১৯৮ জন করোনা পরীক্ষা করান। এর মধ্যে ২০ দশমিক ৭০ শতাংশ পজিটিভ শনাক্তের হার।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

তাহসিফ হত্যা মামলা: দীপের সংশ্লিষ্টতার প্রাথমিক প্রমাণ পেয়েছে পুলিশ

তাহসিফ হত্যা মামলা: দীপের সংশ্লিষ্টতার প্রাথমিক প্রমাণ পেয়েছে পুলিশ

তাহসিফের সঙ্গে সিসি ক্যামেরায় দেখা যাওয়া সেই নারী গ্রেপ্তার

তাহসিফের সঙ্গে সিসি ক্যামেরায় দেখা যাওয়া সেই নারী গ্রেপ্তার

জার্মানির ৩৪ শহরে জেন-জি বিক্ষোভ, ফ্রাঙ্কফুর্টে লুটপাট–সহিংসতা

জার্মানির ৩৪ শহরে জেন-জি বিক্ষোভ, ফ্রাঙ্কফুর্টে লুটপাট–সহিংসতা

মিরপুরে পোশাক শ্রমিক ও পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়া, টিয়ারশেল নিক্ষেপ

মজুরি বৃদ্ধির দাবি মিরপুরে পোশাক শ্রমিক ও পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়া, টিয়ারশেল নিক্ষেপ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App