×

সারাদেশ

সাবেক প্রধান শিক্ষক রাশিদা বানু রানু আর নেই

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৮ আগস্ট ২০২১, ০৭:৩৭ পিএম

সাবেক প্রধান শিক্ষক রাশিদা বানু রানু আর নেই

রাশিদা বানু রানু। ছেবি: ভোরের কাগজ

রাজবাড়ী জেলার পাংশা উপজেলার কশবামাজাইল ইউপির ঐতিহ্যবাহী নাদির হোসেন বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক রাশিদা বানু রানু (৮৫) আর নেই। শনিবার ভোরে রাজধানী ঢাকার একটি বেসরকারী হাসপাতালে তিনি ইন্তেকাল করেন। রাশিদা বানু (রানু) পাংশার কশবামাজাইল ইউপির পরপর তিনবার নির্বাচিত সাবেক ইউপি চেয়ারম্যান মরহুম জিয়াউর রহমান বিশ্বাস অরফে ফটিক চেয়ারম্যানের স্ত্রী। ডায়াবেটিসসহ বার্ধক্যজনিক রোগে চিকিৎসাধীন অবস্থায় ঢাকার মোহাম্মপুরের মেনিনিয়া হাসপাতালে শনিবার ভোর সাড়ে চারটার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। পাংশার কশবামাজাইলের বিশ্বাস বাড়িতে শনিবার আসর নামাজের পর জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে মরহুমার দাফন করা হয়। তিনি মৃত্যুকালে তিন পুত্র, পাঁচ কন্যা, পুত্রবধূ, নাতি-নাতনিসহ বহু আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। এলাকায় নারী শিক্ষার প্রসারে রাশিদা বানু রানু’র অবদান রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App