×

ক্রিকেট

গতিতে বোলিং করার রহস্য জানালেন ম্যাচসেরা নাহিদ রানা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০১ জানুয়ারি ২০২৫, ০৮:৩১ এএম

গতিতে বোলিং করার রহস্য জানালেন ম্যাচসেরা নাহিদ রানা

নাহিদ রানা। ছবি : সংগৃহীত

জাতীয় দলের মতো বিপিএলেও চোখ ধাঁধানো বোলিং অব্যাহত রয়েছে নাহিদ রানার। তার আগুন ঝরা বোলিংয়ে ছাই সিলেট স্ট্রাইকার্স। একাই ৪ উইকেট শিকার করে বোকা বানিয়েছেন প্রতিপক্ষকে।

নিজের গতির রহস্যও জানালেন খোলামেলা। ম্যাচ সেরা হয়ে পুরস্কার বিতরণী মঞ্চে নিজের গতি নিয়ে  নাহিদ বলেন, ‘আসলে এটা হার্ড ওয়ার্ক, নিজের ফিটনেস, মেইনটেইন, সব কিছু মিলিয়েই…।’

বিপিএলে প্রথমবার ম্যাচ সেরা হওয়ার হয়েছেন নাহিদ। অবশ্য এটা তার ক্যারিয়ারেরই প্রথম ম্যান অব দ্য ম্যাচ। স্বাভাবিকভাবেই তার গলায় ছিল উচ্ছ্বাস, ‘আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে। যেহেতু এর আগে আমি কখনো বিপিএলের কোনো ম্যাচে বা জাতীয় দলের ম্যাচে ম্যান অব দ্যা ম্যাচ হইনি। এই প্রথম ম্যান অব দ্যা ম্যাচ হয়ে ভালো লাগছে।’

আরো পড়ুন : বিপিএলে ১ বলে ১৫ রান দিয়ে বিশ্বরেকর্ড

কোচদের প্রতি কৃতজ্ঞতা জানাতেও ভুললেন না রানা, ‘যখন যে ফ্র্যাঞ্চাইজিতে খেলি বা বিসিবিতে থাকি সবাই আমার যত্ন নেয় এবং ভুলগুলো ধরিয়ে দেন। আমি উন্নতি করার চেষ্টা করি।’

অবশ্য দিনশেষে নাহিদের বড় তৃপ্তি দলের চাওয়া পূরণ করতে পেরে, ‘রংপুর রাইডার্স যখন আমাকে দলে নিয়েছে, তাদের চাওয়া আছে, তা পূরণ করতে পেরে আলহামদুলিল্লাহ ভালো লাগছে।’ 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কলাপাড়া হত্যা মামলার দুই পলাতক আসামি গ্রেপ্তার

কলাপাড়া হত্যা মামলার দুই পলাতক আসামি গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা চূড়ান্তে স্পিকারের সঙ্গে দেখা করবেন সিইসি

রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা চূড়ান্তে স্পিকারের সঙ্গে দেখা করবেন সিইসি

উপজেলা সদর দপ্তরের দাবিতে ফটিকছড়ির উত্তরাঞ্চলে ৪৮ ঘণ্টার হরতাল

উপজেলা সদর দপ্তরের দাবিতে ফটিকছড়ির উত্তরাঞ্চলে ৪৮ ঘণ্টার হরতাল

ডিপজলের বিরুদ্ধে মামলা

ডিপজলের বিরুদ্ধে মামলা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App