×

ক্রিকেট

বিশ্বকাপ ইস্যুতে ক্রীড়া উপদেষ্টার সঙ্গে বসছে বিসিবি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৭ জানুয়ারি ২০২৬, ০৪:১৫ পিএম

বিশ্বকাপ ইস্যুতে ক্রীড়া উপদেষ্টার সঙ্গে বসছে বিসিবি

ছবি : সংগৃহীত

মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে দেশের ক্রীড়াঙ্গনে তীব্র অস্থিরতা তৈরি হয়েছে। এই সিদ্ধান্তের পর বাংলাদেশে ধারাবাহিক প্রতিক্রিয়া দেখা যায়। এরই অংশ হিসেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সরাসরি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে (আইসিসি) জানিয়ে দেয়, তারা ভারতের মাটিতে অনুষ্ঠিতব্য টি–টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেবে না।

বিসিবির ওই চিঠির জবাব দিয়েছে আইসিসি। গত রাতে পাঠানো চিঠিতে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা জানিয়েছে, টুর্নামেন্টে বাংলাদেশের পূর্ণ ও নির্বিঘ্ন অংশগ্রহণ নিশ্চিত করতে তারা প্রতিশ্রুতিবদ্ধ। একই সঙ্গে বিসিবির পক্ষ থেকে উত্থাপিত উদ্বেগগুলো সমাধানে একসঙ্গে কাজ করতে আগ্রহ প্রকাশ করেছে আইসিসি।

আরো পড়ুন : ভারতেই খেলতে হবে এমন দাবি ভিত্তিহীন

এই প্রেক্ষাপটে বুধবার (৭ জানুয়ারি) বিকেল ৪টায় যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছে বিসিবি। ক্রীড়া উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিতব্য এ বৈঠকে টি–টোয়েন্টি বিশ্বকাপই থাকবে আলোচনার মূল বিষয়।

বৈঠকে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলসহ বোর্ডের মোট ১৪ জন পরিচালক উপস্থিত থাকবেন। বৈঠক শেষে বিশ্বকাপ নিয়ে বিসিবির অবস্থান আরো স্পষ্ট হতে পারে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

মোস্তাফিজ ইস্যুতে সৃষ্ট ক্রীড়াঙ্গনের এই টানাপোড়েনের মধ্যে এখন সবার দৃষ্টি নিবদ্ধ রয়েছে আজকের গুরুত্বপূর্ণ বৈঠকের দিকে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App