×

ক্রিকেট

টি-টোয়েন্টি বিশ্বকাপ

জোড়া সুপারওভারে আফগানিস্তানকে হারাল দক্ষিণ আফ্রিকা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৩৬ পিএম

জোড়া সুপারওভারে আফগানিস্তানকে হারাল দক্ষিণ আফ্রিকা

ছবি: সংগৃহীত

সুপারওভার মানেই ম্যাচের শেষভাগে যেন এক বাড়তি উত্তেজনা। সেই সুপারওভারও যদি টাই হয় তাহলে তাহলে সেই উন্মাদনা যেন পায় ভিন্ন মাত্রা। আজ এমনই বিরল মুহুর্তের সাক্ষী হলেন ক্রিকেটপ্রেমীরা।

চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে দিনের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকা ও আফগানিস্তানের ম্যাচটি প্রথমে ড্র হয়। টাই হওয়া ম্যাচটিতে ফলাফল পেতে শুরু হয় সুপারওভার, সেই সুপারওভারও ড্র হয়। পরে দ্বিতীয় সুপারওভারে আফগানিস্তানকে হারায় দক্ষিণ আফ্রিকা।

বুধবার (১১ ফেব্রুয়ারি) আহমেদাবাদে টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচে দক্ষিণ আফ্রিকা ১৮৭ রানের চ্যালেঞ্জিং স্কোর পায়। টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে রায়ান রিকেলটন এবং কুইন্টন ডি ককের দুর্দান্ত ফিফটিতে এ রান পায় প্রোটিয়ারা। আফগানিস্তান রান তাড়ায় শুরুতে ভালো খেললেও শেষের দিকে উইকেট হারিয়ে কিছুটা এলোমেলো হয়ে পড়ে। শেষ ওভারে তাদের জয়ের জন্য প্রয়োজন ছিল ১৩ রান, হাতে ছিল একটি উইকেট।

তবে রাবাদার মতো অভিজ্ঞ পেসারের তোপের মুখে ম্যাচের শেষ মুহূর্তে নাটকীয়তা আসে। প্রথম ডেলিভারিতে নো বল, পরেরটিতে ওয়াইড এবং আরও একটি নো বল করে তিনি আফগানিস্তানকে ম্যাচে ফিরিয়ে দেন। ১৯.৪ ওভারে ১৮৭ রানে আফগানিস্তান অলআউট হয়ে যায়।

প্রথম সুপার ওভারে ব্যাটিংয়ে আসে আফগানিস্তান। ওমরজাই এবং গুরবাজ মিলে ১৭ রান সংগ্রহ করে। এরপর প্রোটিয়াদের হয়ে ডেভিড মিলার এবং ডেওয়ার্ল্ড ব্রেভিস ব্যাটিং করতে আসেন। তারা প্রথম সুপার ওভারে ১৭ রান করে, তবে আফগানিস্তানের ফারুকি প্রথম বলেই ব্রেভিসকে আউট করে দেন। শেষ বলটি ছিল নাটকীয়, যেখানে স্টাবস ছক্কা হাঁকিয়ে ম্যাচ টাই করে দেন।

দ্বিতীয় সুপার ওভারে প্রোটিয়া দুই ব্যাটার মিলার এবং স্টাবস ঝড় তুলে ২৩ রান সংগ্রহ করেন। আফগানিস্তান তাদের লক্ষ্য ২৪ রান পায়। মোহাম্মদ নবী আউট হয়ে গেলে প্রোটিয়াদের জয় নিশ্চিত হয়ে যায়। গুরবাজ কিছুটা চেষ্টা করেছিলেন তবে শেষ পর্যন্ত ৪ রানে জয় পায় দক্ষিণ আফ্রিকা।

এর আগে টসে জিতে আফগানিস্তান প্রোটিয়াদের ব্যাটিংয়ে পাঠিয়ে প্রথম সাফল্য পায়। ফজলহক ফারুকি অধিনায়ক এইডেন মার্করামকে তুলে নেন। তবে প্রোটিয়াদের জন্য রিকেলটন ও ডি কক ব্যাটিংয়ে এগিয়ে যায়। তাদের ৬১ বলের ১১৪ রানের জুটির পর আফগানিস্তানের রশিদ খানের বলে ডি কক আউট হন। রিকেলটনও ২৩ বলে ফিফটি হাঁকান। শেষে মিলার ও জানসেন ক্যামিও ইনিংস খেলেন। আফগানিস্তান থেকে আজমতউল্লাহ ওমরজাই ৩ উইকেট নেন এবং রশিদ খান নেন দুই উইকেট।

আফগানিস্তান লক্ষ্য তাড়ায় দুর্দান্ত শুরু করেছিল। রহমানউল্লাহ গুরবাজ ৪২ বলে ৮২ রান করে সর্বোচ্চ রান করেন, এবং লুঙ্গি এনগিডি ২৬ রানে ৩ উইকেট নেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশা উল্টে প্রাণ গেল চালকের

নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশা উল্টে প্রাণ গেল চালকের

ছররা গুলির টুকরো আন্দোলনকারীদের শরীরে, অস্বীকার পুলিশের

দিল্লিতে সিজেপির বিক্ষোভ ছররা গুলির টুকরো আন্দোলনকারীদের শরীরে, অস্বীকার পুলিশের

সরকার শিক্ষার্থীদের দেশের শত্রু হিসেবে গণ্য করছে

সোনিয়া গান্ধী সরকার শিক্ষার্থীদের দেশের শত্রু হিসেবে গণ্য করছে

সরাসরি নকআউট খেলবে বাংলাদেশ

এশিয়ান গেমস সরাসরি নকআউট খেলবে বাংলাদেশ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App