×

অপরাধ

খালেদা জিয়া ও ড. ইউনূসকে হত্যার নীলনকশা: শেখ হাসিনার বিরুদ্ধে মামলার আবেদন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৪, ০৪:৩৮ পিএম

খালেদা জিয়া ও ড. ইউনূসকে হত্যার নীলনকশা: শেখ হাসিনার বিরুদ্ধে মামলার আবেদন

মামলাটির আবেদন করেন কালীগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য জিএম আব্দুল করিম। ছবি : সংগৃহীত

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ড. ইউনূসকে হত্যার ষড়যন্ত্র ও নীলনকশা করার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মামলার আবেদন করা হয়েছে।

সোমবার (৩০ সেপ্টেম্বর) সাতক্ষীরা আমলি আদালত ২-এ মামলাটির আবেদন করেন কালীগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য জিএম আব্দুল করিম।

মামলার বিবরণীতে বলা হয়, ২০২২ সালের ১৮ মে এক সংবাদ সম্মেলনে শেখ হাসিনা বিএনপি নেত্রী খালেদা জিয়াকে হত্যার ষড়যন্ত্র ও নীলনকশার সুপ্ত বাসনা প্রকাশ করে বলেন, পদ্মা সেতুতে নিয়ে খালেদা জিয়াকে টুস করে ফেলে দেয়া উচিত। একইভাবে তিনি বলেন, ড. ইউনূসকে পদ্মা সেতুতে দুটি চুবানি দিয়ে তোলা উচিত।

বিবরণীতে আরো বলা হয়, শেখ হাসিনা এই ইচ্ছা পূরণে ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও কৃষকলীগকে প্ররোচিত করেছেন।

সাতক্ষীরা আমলি আদালত-২ এর পেশকার মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, বিচারক মো. সালাউদ্দীন মামলাটি গ্রহণ করে আদেশের অপেক্ষায় রেখেছেন।

আরো পড়ুন : শেখ হাসিনা, কাদেরসহ ১৪৯ জনের বিরুদ্ধে মামলা

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বর্তমানে সাংবাদিকতার সবচেয়ে বড় চ্যালেঞ্জ ভুল ও বিভ্রান্তিকর তথ্য

তথ্যমন্ত্রী বর্তমানে সাংবাদিকতার সবচেয়ে বড় চ্যালেঞ্জ ভুল ও বিভ্রান্তিকর তথ্য

গভীর হচ্ছে ঢাকা-বেইজিং সম্পর্ক, ভারতের নতুন দুশ্চিন্তা?

গভীর হচ্ছে ঢাকা-বেইজিং সম্পর্ক, ভারতের নতুন দুশ্চিন্তা?

বিশ্বকাপের আড়ালের বড় বিতর্ক!

বিশ্বকাপের আড়ালের বড় বিতর্ক!

যে তিন শর্তে লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন হাসপাতাল

যে তিন শর্তে লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন হাসপাতাল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App