×

অপরাধ

হাদিকে গুলি করা একজন শনাক্ত, সন্ধানদাতাকে পুরস্কৃত করবে পুলিশ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০২৫, ০২:০৩ পিএম

হাদিকে গুলি করা একজন শনাক্ত, সন্ধানদাতাকে পুরস্কৃত করবে পুলিশ

ছবি : সংগৃহীত

রাজধানীর বিজয়নগর বক্স কালভার্ট এলাকায় মোটরসাইকেল আরোহী দুর্বৃত্তদের হামলায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য প্রার্থী ওসমান হাদি গুরুতর আহত হওয়ার ঘটনায় একজন সন্দেহভাজনকে শনাক্ত করেছে পুলিশ। অভিযুক্তকে ধরতে সাধারণ জনগণের সহায়তা চেয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

শনিবার (১৩ ডিসেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান।

তিনি বলেন, বিজয়নগর বক্স কালভার্ট এলাকায় মোটরসাইকেল আরোহী দুর্বৃত্তদের হামলায় ওসমান হাদি গুরুতর আহত হন। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে রাজধানীজুড়ে ডিএমপি জোর অভিযান পরিচালনা করছে। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে একজন সন্দেহভাজনকে প্রাথমিকভাবে শনাক্ত করা হয়েছে। তাকে গ্রেপ্তারের জন্য পুলিশ সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে।

আরো পড়ুন : হাদির পরিবারের সঙ্গে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ, সর্বোত্তম চিকিৎসার আশ্বাস

ডিএমপি জানিয়েছে, উক্ত ব্যক্তির বিষয়ে কোনো তথ্য থাকলে বা তার সন্ধান পাওয়া গেলে দ্রুত নিচের নম্বরগুলোতে অথবা জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হচ্ছে। ডিসি মতিঝিল: ০১৩২০০৪০০৮০ এবং ওসি পল্টন: ০১৩২০০৪০১৩২

পুলিশ জানিয়েছে, তথ্যদাতার পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে এবং কার্যকর তথ্য প্রদানকারীকে উপযুক্ত পুরস্কার দেওয়া হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছেন বিদেশি প্রকৌশলীরা

এফএসআরইউতে কারিগরি ত্রুটি গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছেন বিদেশি প্রকৌশলীরা

‘আর্টিকেল ৫১’ কি সাহাবুদ্দিনের রক্ষাকবচ?

‘আর্টিকেল ৫১’ কি সাহাবুদ্দিনের রক্ষাকবচ?

অর্থ আত্মসাতের সুযোগ নেই, প্রাপ্য সবার কাছে পৌঁছাবে

জ্বালানি প্রতিমন্ত্রী অর্থ আত্মসাতের সুযোগ নেই, প্রাপ্য সবার কাছে পৌঁছাবে

পাকিস্তানে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১২ সেনা সদস্যসহ নিহত ১৫

পাকিস্তানে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১২ সেনা সদস্যসহ নিহত ১৫

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App