×

অপরাধ

বাবা-ছেলেসহ চারজনকে কুপিয়ে হত্যা, আটক ৬

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৪৯ পিএম

বাবা-ছেলেসহ চারজনকে কুপিয়ে হত্যা, আটক ৬

ছবি: সংগৃহীত

নড়াইলের বড়কুলা গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে প্রতিপক্ষের হামলায় বাবা-ছেলেসহ ৪জন নিহতের ঘটনায় ৬ জনকে আটক করেছে পুলিশ। তবে এ ঘটনায় এখনো কোন পক্ষ মামলা করেনি।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) ভোররাতে এ হত্যার ঘটনা ঘটে। পরে রাতে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলেন- তারাপুর গ্রামের আমিন শিকদারের ছেলে বনি শিকদার (৩৩), বড়কুলা গ্রামের মৃত লালন ফকিরের ছেলে হালিম ফকির (৬০), কালিয়া উপজেলার খড়রিয়া গ্রামের তুজাম মোল্যার ছেলে তুফান মোল্যা (৩০), সদরের তারাপুর গ্রামের রুহুল মোল্যার ছেলে সদয় মোল্যা (৩৬), তৈয়ব শিকদারের ছেলে লাজুক ওরফে সূর্য্য শিকদার (৩২), সবুর মোল্যার ছেলে জসিম মোল্যা (৩০)।

নিহতরা হলেন- খলিল গ্রুপের খলিল শেখ, তার ছেলে তাহাজ্জুদ শেখ, ভাগ্নে ফেরদৌস ও মুন্না শেখ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নড়াইল সদর থানার সিঙ্গাশোলপুর ইউনিয়নে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সোমবার ভোররাতে সাবেক চেয়ারম্যান খায়ের গ্রুপ এবং খলিল শেখ গ্রুপের সমর্থকদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই সংঘর্ষে বাবা-ছেলেসহ উভয় পক্ষের মোট ৫ জন নিহত হয়েছেন। অন্যদিকে, খায়ের গ্রুপের ওসিকুর শেখকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আরও অন্তত ৭ জন গুরুতর আহত হয়েছেন এবং উত্তপ্ত পরিস্থিতির এক পর্যায়ে কয়েকটি স্থানে অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে।

নড়াইল সদর থানার ওসি ওলি মিয়া বলেন, ‘বড়কুলা গ্রামে নিহতের ঘটনায় ৬ জনকে আটক করা হয়েছে। তবে এ ঘটনায় এখনও কোন মামলা হয়নি। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে। এলাকার পরিবেশ এখন স্বাভাবিক আছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

৩০ বছরেও থামেনি মানুষ-হাতির রক্তক্ষয়ী সংঘাত

প্রাণ গেছে ৩৪ জনের ৩০ বছরেও থামেনি মানুষ-হাতির রক্তক্ষয়ী সংঘাত

আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা রাখার অনুরোধের কী কারণ

আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা রাখার অনুরোধের কী কারণ

ডেপুটি অ্যাটর্নি জেনারেল বেলায়েত হোসেনের পদত্যাগ

ডেপুটি অ্যাটর্নি জেনারেল বেলায়েত হোসেনের পদত্যাগ

সাইবার নিরাপত্তা-আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতা বাড়ানোর অঙ্গীকার

সাইবার নিরাপত্তা-আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতা বাড়ানোর অঙ্গীকার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App