×

অপরাধ

২৪ ঘণ্টায় রাজধানী বিশেষ অভিযানে গ্রেপ্তার ৩৭৭

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৪ জুলাই ২০২৬, ১১:১১ এএম

২৪ ঘণ্টায় রাজধানী বিশেষ অভিযানে গ্রেপ্তার ৩৭৭

ছবি: সংগৃহীত

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মাদক ও অপরাধবিরোধী নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় রাজধানীতে ৩৭৭ জন গ্রেপ্তার হয়েছেন। এ সময় ডিএমপির বিভিন্ন থানায় মোট ৪১টি মামলা দায়ের করা হয়েছে।

মঙ্গলবার (১৪ জুলাই) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এসব তথ্য জানান।

তিনি জানান, গ্রেপ্তার হওয়াদের মধ্যে রমনা বিভাগ ৪০ জন, লালবাগ বিভাগ ২৬ জন, ওয়ারী বিভাগ ৫৫ জন, মতিঝিল বিভাগ ২৫ জন, তেজগাঁও বিভাগ ৬৪ জন, মিরপুর বিভাগ ৮৫ জন, গুলশান বিভাগ ৩২ জন, উত্তরা বিভাগ ৪৩ জন ও গোয়েন্দা বিভাগ ৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

এসময় তাদের কাছ থেকে ৩ হাজার ৩০ পিস ইয়াবা, ৫৫ কেজি ২৩০ গ্রাম গাঁজা, ১২০০ বোতল ফেনসিডিল, একটি প্রাইভেটকার, ২টি মাইক্রোবাস, একটি তালা কাটার মেশিন, ৬টি মোবাইল,৩৩০ টাকা ও একজন ভুক্তভোগীকে উদ্ধার করা হয়।

গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলেও জানিয়েছেন ডিএমপির এই কর্মকর্তা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মিয়ানমারে সার ও সিমেন্ট পাচারকালে আটক ২২

মিয়ানমারে সার ও সিমেন্ট পাচারকালে আটক ২২

উজানের ঢলে বেড়েছে কর্ণফুলী বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন

উজানের ঢলে বেড়েছে কর্ণফুলী বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন

ডে কেয়ারে ১৩৬ শিশুকে যৌন হয়রানির অভিযোগ

ডে কেয়ারে ১৩৬ শিশুকে যৌন হয়রানির অভিযোগ

আন্তর্জাতিক অপরাধ আদালত ভাঙতে নতুন উদ্যোগ ট্রাম্প প্রশাসনের

আন্তর্জাতিক অপরাধ আদালত ভাঙতে নতুন উদ্যোগ ট্রাম্প প্রশাসনের

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App