×

ঢাকা

ময়লার স্তূপে মিললো মানব কঙ্কাল

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৭ মার্চ ২০২৬, ০৫:০৪ পিএম

ময়লার স্তূপে মিললো মানব কঙ্কাল

ছবি: সংগৃহীত

গাজীপুর সিটি করপোরেশনের গাছা থানাধীন কামারজুড়ি এলাকা থেকে মানব কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (২৭ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে স্থানীয় একটি ময়লার স্তূপ থেকে কঙ্কালটি উদ্ধার করা হয়।

গাছা থানার উপপরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম জানান, কামারজুড়ি এলাকায় ময়লা আবর্জনার স্তূপের পাশে মানুষের একটি কঙ্কাল দেখতে পায় স্থানীয়রা। পরে তারা থানায় খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে কঙ্কালটি উদ্ধার করা হয়েছে। তবে তার পরিচয় শনাক্ত করা যায়নি।

তিনি আরও বলেন, ‘কঙ্কালটি উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে,দীর্ঘদিন আগেই তার মৃত্যু হয়েছে। তার মৃত্যুর প্রকৃত কারণ জানা যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App