×

ঢাকা

চালককে গুলি করে প্রবাসীর গাড়িতে ডাকাতি

Icon

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ০১ এপ্রিল ২০২৬, ০৪:৪২ পিএম

চালককে গুলি করে প্রবাসীর গাড়িতে ডাকাতি

ছবি: সংগৃহীত

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁওয়ের পিরোজপুর ইউনিয়ন আষাড়িয়ারচর ব্রিজের ওপর চালককে গুলি করে সৌদি ফেরত প্রবাসী দেলোয়ার হোসেনের গাড়িতে ডাকাতি ঘটনা ঘটেছে। 

গতকাল মঙ্গলবার (৩১ মার্চ) সকাল ৭ টার দিকে এ ঘটনা ঘটে। এসময় ডাকাতরা পাসপোর্ট, মোবাইল ফোন ও সৌদি রিয়েলসহ আসবাবপত্র লুট করে নিয়ে যায়।

আহত চালক, মো. ফিরোজ মিয়াকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।  এ ঘটনায় সোনারগাঁও থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।  

জানা গেছে, চাঁদপুর জেলার পূর্ব জাফরাবাদ গ্রামের গাজী হাসান আলীর ছেলে সৌদি আরব প্রবাসী মো. দেলোয়ার হোসেন শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে চাঁদপুর যাওয়ার পথে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের আষাড়িয়ারচর ব্রিজের ওপর তাকে বহনকারী নোহা গাড়ি পৌঁছালে পিছন দিক থেকে ৪ টি মোটরসাইকেল ও একটি প্রোবক্স গাড়িযোগে অজ্ঞাতনামা ১০-১২ জনের ডাকাত দল তাকে বহনকারী নোহা ঢাকা মেট্রো চ-১৫-৯৯৭৮ গাড়ির গতিরোধ করে। এক পর্যায়ে তাকে বহনকারী নোহার চালকের সাথে ডাকাত দলের ধস্তাধস্তি হয়। পরে তাকে ডাকাত দলের এক সদস্য ডান হাতে এক রাউন্ড গুলি করে পাসপোর্ট, মোবাইল ফোন, সৌদি রিয়েল ও আসবাবপত্র লুট করে নিয়ে যায়। আহত ফিরোজ মিয়া ভোলার তজুমুদ্দিন থানার চাষাড়া গ্রামের আব্দুল কাদেরের ছেলে। পরে গুলিবিদ্ধকে স্থানীয় পথচারীদের সহযোগিতায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় সোনারগাঁও থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।  

সোনারগাঁও থানার ওসি মুহিববুল্লাহ বলেন,  সংঘবদ্ধ ডাকাত দল ডাকাতি সংগঠিত করার চেষ্টাকালে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যায়। এতে তারা ডাকাতি সংগঠিত করতে ব্যর্থ হয়েছে। তবে ভুক্তভোগী প্রবাসী আহত হয়েছে এবং তাকে তাৎক্ষণিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। পুলিশের উপস্থিতিতে ডাকাতরা ব্যর্থ হয়েছে।

গুলিবর্ষণের প্রশ্নে তিনি বলেন, গুলির শব্দ হওয়ায় গুলি হয়েছে বলে ধারণা করছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নজরুল পুরস্কার পাচ্ছেন রশিদুন নবী ও ফাতেমা তুজ জোহরা

নজরুল পুরস্কার পাচ্ছেন রশিদুন নবী ও ফাতেমা তুজ জোহরা

প্রধানমন্ত্রীর কাছে ‘জাস্টিস কার্ড’ চাইলেন হাসনাত আব্দুল্লাহ

প্রধানমন্ত্রীর কাছে ‘জাস্টিস কার্ড’ চাইলেন হাসনাত আব্দুল্লাহ

স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি জামায়াত সেক্রেটারির

আইনশৃঙ্খলা অবনতি স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি জামায়াত সেক্রেটারির

সরকারবিরোধী কন্টেন্ট ঠেকাতে নতুন প্রযু্ক্তি কিনছে সরকার

সরকারবিরোধী কন্টেন্ট ঠেকাতে নতুন প্রযু্ক্তি কিনছে সরকার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App