×

ঢাকা

সোনারগাঁওয়ে ২৮ মামলার আসামি শীর্ষ সন্ত্রাসী রক্সি গ্রেপ্তার

Icon

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ১১ এপ্রিল ২০২৬, ০৬:৪৮ পিএম

সোনারগাঁওয়ে ২৮ মামলার আসামি শীর্ষ সন্ত্রাসী রক্সি গ্রেপ্তার

ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের ২৮টি মামলার আসামি ও এলাকার শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত মাহবুবুর রহমান ওরফে কাইল্লা রক্সিকে (৩৫) গ্রেপ্তার করেছে র‌্যাব ১১ এর সদস্যরা।

র‌্যাব সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১ সিপিএসসির একটি চৌকস আভিযানিক দল গত শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কেওডালা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত মাহবুবুর রহমান ওরফে কাইল্লা রক্সি সোনারগাঁও উপজেলার মোগড়াপাড়া ইউনিয়নের দমদমা এলাকার নজরুল ইসলাম নজুর ছেলে।

র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও নথিপত্র পর্যালোচনায় জানা গেছে, দীর্ঘদিন ধরে সে সোনারগাঁও ও আশপাশের এলাকায় একটি সশস্ত্র সন্ত্রাসী বাহিনী পরিচালনা করে আসছিলেন। এলাকায় তিনি অস্ত্রধারী সন্ত্রাসী হিসেবে পরিচিত ছিলেন এবং পথচারী ও ব্যবসায়ীদের কাছ থেকে নিয়মিত ছিনতাই ও ডাকাতির সঙ্গে জড়িত ছিলেন।

এছাড়া, টেকনাফসহ সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা ও ফেনসিডিল এনে নারায়ণগঞ্জ ও ঢাকা এলাকায় সরবরাহের একটি শক্তিশালী মাদক সিন্ডিকেট পরিচালনার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে অভিযোগ।

স্থানীয়দের অভিযোগ, তিনি সাধারণ মানুষের জমি দখল, ব্যবসায়ী ও শিল্পকারখানা থেকে মোটা অঙ্কের চাঁদাবাজি, অপহরণ করে মুক্তিপণ আদায়, দাঙ্গা-হাঙ্গামা এবং চুরিসহ বিভিন্ন সমাজবিরোধী কর্মকাণ্ডে জড়িত ছিলেন।

র‌্যাব জানিয়েছে, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে সোনারগাঁও, সিদ্ধিরগঞ্জ ও গজারিয়া থানাসহ বিভিন্ন থানায় মোট ২৮টি মামলার রেকর্ড পাওয়া গেছে। গ্রেপ্তারের পর তাকে পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য গতকাল শনিবার দুপুরে সোনারগাঁও থানায় হস্তান্তর করা হলে জেলা আদালতে পাঠানো হয়েছে।

র‌্যাব-১১ জানিয়েছে, সন্ত্রাস ও মাদকমুক্ত সমাজ গঠনে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আওয়ামী লীগের আগুন সন্ত্রাসের বিরুদ্ধে জেডিপির তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল

আওয়ামী লীগের আগুন সন্ত্রাসের বিরুদ্ধে জেডিপির তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল

‘বন্দি বিনিময় চুক্তি অনুযায়ী হাসিনাকে ফেরানোর দায়িত্ব ভারত সরকারের’

‘বন্দি বিনিময় চুক্তি অনুযায়ী হাসিনাকে ফেরানোর দায়িত্ব ভারত সরকারের’

চীনা ‘গুপ্তচরের’ সঙ্গে পরকীয়ার কথা স্বীকার করলেন এনভিডিয়া সিইও

চীনা ‘গুপ্তচরের’ সঙ্গে পরকীয়ার কথা স্বীকার করলেন এনভিডিয়া সিইও

শেখ হাসিনার পাসপোর্ট-এনআইডি ইস্যুতে কী করবে সরকার

শেখ হাসিনার পাসপোর্ট-এনআইডি ইস্যুতে কী করবে সরকার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App