×

ঢাকা

মাদক ও চাঁদাবাজি রোধে দৌলতপুরে বিএনপির সভা

Icon

মো. শাহ আলম, দৌলতপুর (মানিকগঞ্জ)

প্রকাশ: ০৩ জুলাই ২০২৬, ০৯:১৪ পিএম

মাদক ও চাঁদাবাজি রোধে দৌলতপুরে বিএনপির সভা

ছবি : ভোরের কাগজ

“মাদককে না বলি... মাদক ছেড়ে, মাঠে খেলতে চলি” -এই স্লোগানকে সামনে রেখে মানিকগঞ্জের দৌলতপুরে মাদক, চাঁদাবাজি, দুর্নীতি ও নদীভাঙন রোধে এক বিশাল আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩ জুলাই) বিকেলে দৌলতপুর উপজেলার বাচামারা ইউনিয়নের কল্যাণপুর আলিমুদ্দিন মেমোরিয়াল ক্যাডেট স্কুল মাঠে এ সভার আয়োজন করা হয়। বাচামারা ইউনিয়ন বিএনপি এবং নদীকবলিত ও সুবিধাবঞ্চিত সাধারণ মানুষের যৌথ উদ্যোগে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ-১ (ঘিওর, দৌলতপুর, শিবালয়) আসনের সংসদ সদস্য এস. এ. জিন্নাহ কবীর।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আমাদের সমাজ থেকে মাদক, চাঁদাবাজি ও দুর্নীতি চিরতরে উপড়ে ফেলতে হবে। তরুণ সমাজকে মাদকের করাল গ্রাস থেকে বাঁচাতে খেলাধুলার বিকল্প নেই। তিনি আরো বলেন, নদীভাঙনকবলিত বাচামারা অঞ্চলের তীব্র ভাঙন রোধে স্থায়ী ও টেকসই কার্যকর পদক্ষেপ নেওয়ার বিষয়ে তিনি জনগণকে আশ্বস্ত করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা যুবদলের আহ্বায়ক কাজী মোস্তাক হোসেন দিপু। বিশেষ বক্তা হিসেবে বক্তব্য দেন ঢাকা কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম শফিক।

এ সময় আরও উপস্থিত ছিলেন ঘিওর উপজেলা বিএনপির সভাপতি মীর মানিকুজ্জামান, দৌলতপুর উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আব্দুল মতিন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আনিছুর রহমান, শিবালয় উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাজী মিজানুর রহমানসহ বাচামারা ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ।

সভায় দৌলতপুর, শিবালয় ও ঘিওর উপজেলার বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীসহ নদীকবলিত এলাকার সহস্রাধিক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। বক্তারা নিজ নিজ এলাকা মাদক ও চাঁদাবাজমুক্ত করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে বহনকারী ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, জরুরি অবতরণ

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে বহনকারী ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, জরুরি অবতরণ

খুন-গুম করে কেউ ক্ষমতায় টিকে থাকতে পারে না

প্রতিমন্ত্রী টুকু খুন-গুম করে কেউ ক্ষমতায় টিকে থাকতে পারে না

‘গণমাধ্যমের আয়না নিখুঁত না হলে রাষ্ট্র ও সমাজে ভুল প্রতিবিম্ব তৈরি হয়’

‘গণমাধ্যমের আয়না নিখুঁত না হলে রাষ্ট্র ও সমাজে ভুল প্রতিবিম্ব তৈরি হয়’

ঝিকরগাছায় ১৬ দলীয় ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

ঝিকরগাছায় ১৬ দলীয় ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App