×

জাতীয়

কিছু মানুষ ধাওয়া করায় তাহসিফ নদীতে ঝাঁপ দেন: দীপ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৬, ০৩:০২ পিএম

কিছু মানুষ ধাওয়া করায় তাহসিফ নদীতে ঝাঁপ দেন: দীপ

ছবি: সংগৃহীত

বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা কে এম তাহসিফ সাউরির মৃত্যুর ঘটনায় তার ‘জুনিয়র বন্ধু’ শাহরিয়ার দ্বীপকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। সেখানে দীপ বলেছেন, ‘সেদিন আমরা ঘটনাস্থলে কথা বলছিলেন। এ সময় কিছু লোক ধাওয়া করলে তাহসিফ নদে ঝাঁপ দেন। আর তিনি পালিয়ে আসি।’

পিবিআই কর্মকর্তারা বলছেন, তুরাগ নদের রাজবাড়ী ঘাট এলাকাটি মাদকের স্পট হিসেবে পরিচিত। মাদক কারবারিদের ধাওয়া খেয়ে তাহসিফ নদে পড়ে ডুবে যেতে পারেন বলে ধারণা করা হচ্ছে। দীপের কাছ থেকে জিজ্ঞাসাবাদে পাওয়া এসব তথ্যসহ অন্যান্য তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে। 

এদিকে আজ সকালে টঙ্গীর মাজার বস্তি এলাকা থেকে একটি মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার হওয়া মোটরসাইকেলটি বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা কে এম তাহসিফ সাউরির বলে জানিয়েছে পিবিআই। 

পিবিআই জানায়, তুরাগ নদী থেকে আনুমানিক ৫০ গজ দূরে মাজার বস্তি এলাকায় একটি মোটরসাইকেলের সন্ধান পাওয়া যায়। ওই মোটরসাইকেলটি তাহসিফ সাউরির। 

পিবিআই আরও জানায়, বিমানবাহিনীর কর্মকর্তাকে ঘিরে করা মামলাটির তদন্ত করছে নৌ পুলিশ। ঘটনাটি গুরুত্বপূর্ণ হওয়ায় পিবিআই ছায়া তদন্ত পরিচালনার পাশাপাশি নৌ পুলিশকে প্রয়োজনীয় সহযোগিতা করছে। ছায়া তদন্তে প্রাপ্ত সব তথ্য-উপাত্ত পরবর্তী সময়ে নৌ পুলিশের কাছে হস্তান্তর করা হবে।

এর আগে, গত মঙ্গলবার রাত থেকে নিখোঁজ ছিলেন তাহসিফ সাউরি। পরদিন বুধবার জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বর থেকে খবর পেয়ে ঘটনাস্থলে যায় নৌ-পুলিশ। পরে বিকেল সাড়ে ৪টার দিকে উত্তরখানে তুরাগ নদ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, তাহসিফের পরনে সাদা পাজামা ও কালো জামা ছিল। তার হাতে একটি ঘড়ি এবং পকেটে একটি আইফোন পাওয়া যায়। ওই ফোনের মাধ্যমে তার পরিচয় শনাক্ত করা হয়। 

তাহসিফের বাবা জানান, গত ২৭ অক্টোবর সারাদিন পরিবারের সদস্যদের জন্য শপিং করেছিলেন তাহসিফ। সন্ধ্যার পর দ্বীপ নামের এক জুনিয়রের ডাকে বাসা থেকে বের হয়ে আর ফেরেননি তিনি।

অপরদিকে তাহসিফ সাউরির মৃত্যুর আগে তার গতিবিধি নিয়ে একটি সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে এসেছে। ফুটেজে দেখা যায়, বন্ধু দ্বীপের সঙ্গে হাত মেলাচ্ছিলেন তাহসিফ। এরপর আলাদা মোটরসাইকেলে বাসা থেকে বের হন তারা দুইজন। তার মৃত্যুর ঘটনা নিয়ে নানা প্রশ্নের মধ্যে ফুটেজটি নতুন করে আলোচনায় এসেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আখাউড়ায় অ্যালকো-ক্যামব্রিয়ান স্কলারশিপের বৃত্তি প্রদান

আখাউড়ায় অ্যালকো-ক্যামব্রিয়ান স্কলারশিপের বৃত্তি প্রদান

মা ইলিশ শিকার: ৬৪৬ জেলে আটক, ১৮৩ জনের কারাদণ্ড

মা ইলিশ শিকার: ৬৪৬ জেলে আটক, ১৮৩ জনের কারাদণ্ড

আখাউড়ার দুই উপসহকারী প্রকৌশলীকে স্ট্যান্ডরিলিজ

আখাউড়ার দুই উপসহকারী প্রকৌশলীকে স্ট্যান্ডরিলিজ

কিছু মানুষ ধাওয়া করায় তাহসিফ নদীতে ঝাঁপ দেন: দীপ

কিছু মানুষ ধাওয়া করায় তাহসিফ নদীতে ঝাঁপ দেন: দীপ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App