×

ঢাকা

পদ্মার পানি বৃদ্ধির আভাস

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৫ জুলাই ২০২৬, ০৮:৫৭ এএম

পদ্মার পানি বৃদ্ধির আভাস

ছবি : সংগৃহীত

দেশের সব প্রধান নদ-নদীর পানি এখনো বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হলেও আগামী পাঁচ দিনে পদ্মা নদীর পানি বাড়তে পারে। একই সঙ্গে ব্রহ্মপুত্র, যমুনা ও গঙ্গা নদীর পানিও কয়েক দিন বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।

শনিবার (৪ জুলাই) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের বৃষ্টিপাত, নদ-নদীর পরিস্থিতি ও পূর্বাভাসসংক্রান্ত প্রতিবেদনে এ তথ্য জানান সহকারী প্রকৌশলী নুসরাত জাহান জেরিন।

পূর্বাভাসে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশের সিলেট বিভাগ এবং ভারতের ত্রিপুরা রাজ্যে ভারী বৃষ্টিপাত হয়েছে। আবহাওয়া সংস্থাগুলোর তথ্য অনুযায়ী, আগামী এক দিনে দেশের অভ্যন্তরীণ এলাকা ও সংলগ্ন উজানে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। এরপর পরবর্তী চার দিনে চট্টগ্রাম ও সিলেট বিভাগসহ ভারতের ত্রিপুরা অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আরো পড়ুন : ৯ অঞ্চলে বজ্রবৃষ্টির সতর্কতা

এদিকে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে এবং একই এলাকায় অবস্থান করছে।

নদ-নদীর পূর্বাভাস অনুযায়ী, আগামী এক দিনে ব্রহ্মপুত্র ও যমুনা নদীর পানি বাড়তে পারে। এরপর পরবর্তী চার দিনে যমুনার পানি প্রায় স্থিতিশীল থাকতে পারে।

এ ছাড়া গঙ্গা নদীর পানি আগামী দুই দিন বৃদ্ধি পেতে পারে এবং পরবর্তী তিন দিন স্থিতিশীল থাকার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে পদ্মা নদীর পানি আগামী পাঁচ দিন ধরে বাড়তে পারে। তবে ব্রহ্মপুত্র, যমুনা, গঙ্গা ও পদ্মাসহ দেশের সব প্রধান নদীই বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

উত্তর-পূর্বাঞ্চলের সুরমা ও কুশিয়ারা নদীর পানি আগামী এক দিন স্থিতিশীল থাকতে পারে। এরপর পরবর্তী দুই দিনে এ দুই নদীর পানিও বাড়তে পারে।

চট্টগ্রাম বিভাগের মুহুরী, গোমতী ও ফেনী নদীর পানি আগামী এক দিনে বৃদ্ধি পেতে পারে। পরবর্তী দুই দিনে এ নদীগুলোর পানি দ্রুত বাড়ার আশঙ্কা রয়েছে। পাশাপাশি হালদা, সাঙ্গু, সেলোনিয়া ও মাতামুহুরী নদীর পানিতেও পরিবর্তন দেখা দিতে পারে।

এ ছাড়া সিলেট ও ময়মনসিংহ বিভাগের মনু, ধলাই, খোয়াই, সারিগোয়াইন, যাদুকাটা, সোমেশ্বরী এবং ভুগাই-কংস নদীর পানি আগামী তিন দিন পর্যন্ত বাড়তে পারে।

অন্যদিকে, রংপুর বিভাগের তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানি আগামী তিন দিনে কমতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

চট্টগ্রামে লরির ধাক্কায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

চট্টগ্রামে লরির ধাক্কায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

রোববার রাজধানীর যেসব দোকানপাট-মার্কেট বন্ধ

রোববার রাজধানীর যেসব দোকানপাট-মার্কেট বন্ধ

তেহরানে শোকের ছায়া, দ্বিতীয় দিনেও খামেনিকে শেষ শ্রদ্ধা

তেহরানে শোকের ছায়া, দ্বিতীয় দিনেও খামেনিকে শেষ শ্রদ্ধা

মৃতের সংখ্যা বেড়ে প্রায় ৩ হাজার

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্প মৃতের সংখ্যা বেড়ে প্রায় ৩ হাজার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App