×

ঢাকা

গুনে গুনে 'ঘুস' নিচ্ছেন ভূমি কর্মকর্তা, ভিডিও ভাইরাল

Icon

কামরুল সিকদার বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি

প্রকাশ: ২৬ জুলাই ২০২৬, ১০:২৬ পিএম

গুনে গুনে 'ঘুস' নিচ্ছেন ভূমি কর্মকর্তা, ভিডিও ভাইরাল

ছবি : সংগৃহীত

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সাতৈর ‘খ’ ইউনিয়ন ভূমি অফিসের উপ-সহকারী কর্মকর্তা ইমরান শেখের এক সেবাগ্রহীতার কাছ থেকে টাকা গ্রহণের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওটি ঘিরে তার বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছে। তবে তিনি অভিযোগ অস্বীকার করে দাবি করেছেন, সেটি ঘুষের টাকা নয়; ধার দেওয়া অর্থ ফেরত নেওয়ার ভিডিও।

রোববার (২৬ জুলাই) বিকেলে প্রায় ২ মিনিট ২২ সেকেন্ডের ওই ভিডিওটি ফেসবুকে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, নিজ কার্যালয়ে বসে এক ব্যক্তির কাছ থেকে টাকা গ্রহণ করছেন ইমরান শেখ।

ভিডিওর কথোপকথনের একপর্যায়ে তিনি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রসঙ্গে বলেন, “উনিও ৪০তম বিসিএস, আমিও ৪০তম বিসিএস। উনার কপাল ভালো, উনি ক্যাডার হয়েছেন; আর আমি নন-ক্যাডার হয়েছি।”

ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর স্থানীয়দের মধ্যে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

অভিযোগের বিষয়ে উপ-সহকারী কর্মকর্তা ইমরান শেখ বলেন, “এটি ঘুষের টাকা নয়, ধারের টাকা। অনেকেই আমার কাছ থেকে টাকা ধার নেয়, পরে আবার ফেরত দেয়। ওই ব্যক্তি আমার ধার করা টাকা ফেরত দিচ্ছিলেন। সেই সময় কেউ ভিডিও ধারণ করেছেন।” তবে যিনি টাকা ফেরত দিয়েছেন, তার নাম-পরিচয় প্রকাশ করতে তিনি রাজি হননি।

এ বিষয়ে বোয়ালমারী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শিব্বির আহমেদ বলেন, “সন্ধ্যায় বিষয়টি সম্পর্কে অবগত হয়েছি এবং ভিডিওটি দেখেছি। অভিযোগের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে।”

বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম রকিবুল হাসান বলেন, “এর আগে সরেজমিনে ইউনিয়ন ভূমি অফিসে গিয়ে তাকে না পেয়ে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দেওয়া হয়েছিল। ভিডিওতে টাকা নেওয়ার অভিযোগ তদন্তে প্রমাণিত হলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দুই সপ্তাহেও পে স্কেলের গেজেট নয়, বাড়ছে উদ্বেগ

দুই সপ্তাহেও পে স্কেলের গেজেট নয়, বাড়ছে উদ্বেগ

অনুমোদন মিলেছে, তবু পে-স্কেলের গেজেট হচ্ছে না কেন?

অনুমোদন মিলেছে, তবু পে-স্কেলের গেজেট হচ্ছে না কেন?

রুমিন ফারহানাকে ইঙ্গিত করে যা বললেন হুইপ

রুমিন ফারহানাকে ইঙ্গিত করে যা বললেন হুইপ

কৃষি মন্ত্রণালয় পরিদর্শনে গিয়ে ৬ তলা হেঁটে উঠলেন প্রধানমন্ত্রী

কৃষি মন্ত্রণালয় পরিদর্শনে গিয়ে ৬ তলা হেঁটে উঠলেন প্রধানমন্ত্রী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App