×

ঢাকা

প্রধানমন্ত্রী ইসলামের আদর্শকে দেশে প্রতিষ্ঠিত করছেন: মঈন খান

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৬ আগস্ট ২০২৬, ১০:০২ পিএম

প্রধানমন্ত্রী ইসলামের আদর্শকে দেশে প্রতিষ্ঠিত করছেন: মঈন খান

ছবি : সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমান তার বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে দেশে ইসলামের আদর্শ প্রতিষ্ঠা করছেন বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আব্দুল মঈন খান।

বুধবার (২৬ আগস্ট) সন্ধ্যায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে পলাশ উপজেলা মাল্টিপারপাস অডিটোরিয়ামে আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আব্দুল মঈন খান বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে যেসব কার্যক্রম পরিচালনা করছেন, তার মধ্যে ইসলামের আদর্শের প্রতিফলন রয়েছে। কৃষক কার্ড ও ফ্যামিলি কার্ডের মাধ্যমে দেশের দরিদ্র মানুষের সহায়তা করার উদ্যোগও এর উদাহরণ বলে উল্লেখ করেন তিনি।

মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেওয়া এসব নতুন চিন্তা ও উদ্যোগ রাসুলে করিম (সা.)-এর শিক্ষা থেকে এসেছে। তার নেতৃত্বে দেশ সঠিক পথে এগিয়ে যাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

আরও পড়ুন: দক্ষিণ কোরিয়ার ভিসা নিয়ে বড় সুখবর

সরকারের ছয় মাসের কার্যক্রম তুলে ধরে মঈন খান বলেন, একটি সরকারের জন্য ছয় মাস দীর্ঘ সময় নয়। এর মধ্যেই প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতিগুলো ধাপে ধাপে বাস্তবায়ন করেছেন।

তিনি বলেন, পলাশে দীর্ঘ ১৭ বছরে জনগণের কল্যাণে যে পরিমাণ কাজ হয়নি, গত ছয় মাসে তার চেয়েও বেশি কাজ করা সম্ভব হয়েছে।

মন্ত্রী আরও বলেন, দেশের দুস্থ ও দরিদ্র মানুষের সহায়তা থেকে শুরু করে রাস্তাঘাট, মসজিদ ও মাদরাসার উন্নয়ন পর্যন্ত বিভিন্ন কাজ করা হয়েছে। তারেক রহমানের রাষ্ট্রীয় নীতির কারণেই এসব কার্যক্রম বাস্তবায়ন করা সম্ভব হয়েছে বলে জানান তিনি।

আরও পড়ুন: দেশজুড়ে লোডশেডিং নিয়ে বড় সুখবর

পলাশ উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সাত্তারের সভাপতিত্বে এবং সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন ভূঁইয়া মিলটনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ড. আব্দুল মঈন খানের সহধর্মিণী ও দি মিলেনিয়াম ইউনিভার্সিটির চেয়ারপারসন অ্যাডভোকেট রোখসানা খন্দকার, নরসিংদী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন মাস্টার, বিএনপি নেতা ফেরদৌস আহমেদ খোকন, নরসিংদী আন্তঃজেলা সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি সারোয়ার হোসেন মৃধা এবং নরসিংদী বাজার বণিক সমিতির সভাপতি বাবুল সরকারসহ অনেকে।

এর আগে বুধবার দুপুরে চরনগরদীতে নিজ বাড়ির পাশে পারিবারিক কবরস্থানে বাবা সাবেক খাদ্যমন্ত্রী আবদুল মোমেন খান ও মা খোরশেদা বানুর কবর জিয়ারত করেন ড. আব্দুল মঈন খান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

গারো পাহাড় সীমান্তে মাদকের শক্তিশালী নেটওয়ার্ক, টহলের খবর পৌঁছে যায় আগেই

গারো পাহাড় সীমান্তে মাদকের শক্তিশালী নেটওয়ার্ক, টহলের খবর পৌঁছে যায় আগেই

জমি সংক্রান্ত বিরোধে মারধর, এলাকাবাসীর প্রতিবাদ

জমি সংক্রান্ত বিরোধে মারধর, এলাকাবাসীর প্রতিবাদ

নবম পে স্কেলের গেজেট আটকে আছে যে কারণে

নবম পে স্কেলের গেজেট আটকে আছে যে কারণে

তারা মুখে বলে ‘বন্ধু’: ভারতকে নিয়ে চিফ হুইপ

তারা মুখে বলে ‘বন্ধু’: ভারতকে নিয়ে চিফ হুইপ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App