×

ঢালিউড

নেপালের বন্যা নিয়ে যা বললেন অপু বিশ্বাস

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৯ আগস্ট ২০২৬, ০৯:০৪ এএম

নেপালের বন্যা নিয়ে যা বললেন অপু বিশ্বাস

ছবি: সংগৃহীত

নেপালে ‘শিকার’ সিনেমার শুটিং করতে গিয়ে বৈরী আবহাওয়ার কবলে পড়েছিল সিনেমাটির পুরো টিম। টানা বৃষ্টি, বন্যা ও ভূমিধসের কারণে দেশটির বিভিন্ন এলাকায় যোগাযোগব্যবস্থা ব্যাহত হলেও শেষ পর্যন্ত শুটিং সম্পন্ন করে নিরাপদে বাংলাদেশে ফিরেছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস।

কামরুজ্জামান রোমানের পরিচালনায় নির্মিত সিনেমাটির শুটিংয়ে অংশ নিতে বাংলাদেশ ও কলকাতার কয়েকজন শিল্পীর সঙ্গে নেপালে যান অপু বিশ্বাস। পাহাড়ঘেরা মনোরম পরিবেশে শুটিং চলছিল। তবে হঠাৎ আবহাওয়ার অবনতি হওয়ায় বদলে যায় পরিস্থিতি।

নেপালের বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টির কারণে সৃষ্টি হয় বন্যা। কোথাও সড়ক পানিতে তলিয়ে যায়, আবার কোথাও ভূমিধসে যোগাযোগব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়ে। এমন প্রতিকূল পরিস্থিতির মধ্যেই দ্রুত বাকি কাজ শেষ করে দেশে ফেরার সিদ্ধান্ত নেয় ‘শিকার’ সিনেমার টিম।

শুক্রবার (২৮ আগস্ট) রাতে বাংলাদেশে পৌঁছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন অপু বিশ্বাস।

আরো পড়ুন: রাজধানীতে বৃষ্টির পূর্বাভাস, বাড়বে অস্বস্তিকর গরম

তিনি বলেন, ‘পুরো টিম নিরাপদেই ছিল। তবে একসঙ্গে সবাইকে নিয়ে দেশে ফেরার বিষয়টি কিছুটা চ্যালেঞ্জিং ছিল।’

অপু বিশ্বাস বলেন, ‘নেপালে থাকা অবস্থায় আমরা বড় ধরনের কোনো সমস্যায় পড়িনি। শেষ পর্যন্ত নিরাপদে দেশে ফিরতে পারায় শান্তি লাগছে।’

তিনি বলেন, ‘এই দুর্যোগের ঘটনা অত্যন্ত দুঃখজনক ও কষ্টের। এমন পরিস্থিতি ভাষায় প্রকাশ করা কঠিন। হতাহতরা হয়তো আমার আপনজন নন, কিন্তু তারা আমার এবং আপনাদেরও আপনজন।’

তিনি আরো বলেন, ‘সত্যি বলতে, যারা এ ধরনের বড় ক্ষতির মুখোমুখি হয়েছেন, তারাই এর কষ্টটা সবচেয়ে ভালো বুঝতে পারবেন। আমরা নেপালিদের কথা নিজের কানে শুনেছি, তাদের আহাজারি দেখেছি। সেই দৃশ্য ও অনুভূতি কীভাবে ভাষায় প্রকাশ করব, তা সত্যিই আমার জানা নেই।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নেপালে বন্যা-ভূমিধসে নিহত বেড়ে ৫৮৪, নিখোঁজ প্রায় ২,৫০০

নেপালে বন্যা-ভূমিধসে নিহত বেড়ে ৫৮৪, নিখোঁজ প্রায় ২,৫০০

নেপালের বন্যা নিয়ে যা বললেন অপু বিশ্বাস

নেপালের বন্যা নিয়ে যা বললেন অপু বিশ্বাস

শনিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

শনিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

রাজধানীতে বৃষ্টির পূর্বাভাস, বাড়বে অস্বস্তিকর গরম

রাজধানীতে বৃষ্টির পূর্বাভাস, বাড়বে অস্বস্তিকর গরম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App