×

আবহাওয়া

রাজধানীতে বৃষ্টির পূর্বাভাস, বাড়বে অস্বস্তিকর গরম

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৯ আগস্ট ২০২৬, ০৮:৩৪ এএম

রাজধানীতে বৃষ্টির পূর্বাভাস, বাড়বে অস্বস্তিকর গরম

ছবি: সংগৃহীত

আজ দুপুরের মধ্যে রাজধানী ও এর আশপাশের এলাকায় বৃষ্টি ও দমকা হাওয়ার আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এ সময় আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে।

শনিবার (২৯ জুলাই) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাসে বলা হয়েছে, এ সময়ে ঢাকায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে।

আরো পড়ুন: নেপালে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫৭৯

আবহাওয়া অফিস জানিয়েছে, দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। আজ সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৭ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯৭ শতাংশ। ফলে বৃষ্টির পাশাপাশি ভ্যাপসা গরমের অনুভূতিও থাকতে পারে।

আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, গতকাল ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। আজকের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ২৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া গত ২৪ ঘণ্টায় ঢাকায় ২০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বাংলাদেশকে হতাশায় ডুবিয়ে আফগানিস্তানের জয়ের সমান ড্র

বাংলাদেশকে হতাশায় ডুবিয়ে আফগানিস্তানের জয়ের সমান ড্র

দেশের যেসব অঞ্চলে ঝড়বৃষ্টির পূর্বাভাস

দেশের যেসব অঞ্চলে ঝড়বৃষ্টির পূর্বাভাস

সৌদির রাষ্ট্রীয় তেল কোম্পানিতে হুথিদের বড় হামলা

সৌদির রাষ্ট্রীয় তেল কোম্পানিতে হুথিদের বড় হামলা

ন্যাশনাল ব্যাংককে ৭ হাজার কোটি টাকা ধার দিল সোনালী ব্যাংক

ন্যাশনাল ব্যাংককে ৭ হাজার কোটি টাকা ধার দিল সোনালী ব্যাংক

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App