×

নাটক

সহশিল্পীকে মারধরের অভিযোগ প্রসঙ্গে অবশেষে মুখ খুললেন তিশা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৪ মার্চ ২০২৬, ১১:০৪ এএম

সহশিল্পীকে মারধরের অভিযোগ প্রসঙ্গে অবশেষে মুখ খুললেন তিশা

তানজিন তিশা। ছবি: সংগৃহীত

শুটিং সেটে তরুণ সহশিল্পী সামিয়া অথৈকে ‘মারধর’র অভিযোগে তুমুল সমালোচিত তারকা শিল্পী তানজিন তিশা। এমন ঘটনায় মঙ্গলবার বিকাল থেকে সোশ্যাল হ্যান্ডেল হয়ে সংবাদমাধ্যমে চলছে তোলপাড়! 

শুরুতে কোনও প্রতিক্রিয়া না জানালেও, রাত গড়াতেই জানা গেলো তিশার বক্তব্য। তার ভাষ্য মতে, তিনি সামিয়া অথৈয়ের সঙ্গে যা করেছেন সেটি ‘চরিত্রের প্রয়োজনে’!

অভিনেত্রী সামিয়া অথৈ অভিযোগ করেছিলেন শুটিংয়ে তাকে মারধর করেছেন অভিনেত্রী তানজিন তিশা। এ ঘটনা নিয়ে অবশেষে মুখ খুলেছেন অভিনেত্রী তানজিন তিশা। ঈদ নাটকের শুটিংয়ের একটি চড় মারার দৃশ্য ঘিরেই এ ঘটনা ঘটে।

সামিয়া অথৈ ও তানজিন তিশা

তিনি জানান, এটি কোনো ব্যক্তিগত আক্রমণ ছিল না; যা হয়েছে, তা সম্পূর্ণ চরিত্রের প্রয়োজনে এবং গল্পের চাহিদা অনুযায়ী। অথৈর এমন অভিযোগকে ‘ভুল বোঝাবুঝি’ এবং ‘অপেশাদার আচরণ’ বলেও দাবি করেন তিনি।

আরো পড়ুন: ব্যক্তিগত জীবন নিয়ে স্পষ্ট বার্তা রাশমিকার

তানজিন তিশা জানান, মূলত চরিত্রের প্রয়োজনে এবং স্ক্রিপ্টের খাতিরেই তাকে আক্রমণাত্মক হতে হয়েছিল। অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি পুরোপুরি আমার চরিত্রটি ফুটিয়ে তুলছিলাম। আমি এমন একটি চরিত্র করছি যেখানে আমি একজন স্পেশাল চাইল্ড বা অটিস্টিক।

চরিত্রের প্রয়োজনে তাকে মানুষকে মারতে হতে পারে, কামড় দিতে হতে পারে এমনকি পানিতে চুবিয়েও ধরতে হতে পারে। আপনারা ১৫ থেকে ২০ দিন পরই কাজটি দেখতে পারবেন এবং তখন বুঝতে পারবেন কোন চরিত্রের জন্য কী করা হয়েছে।’

তিশা আরও বলেন, ‘সে এমনভাবে লাইভ করেছে যেন আমি তাকে পারসোনালি অ্যাটাক করেছি। এখানে পারসোনালি অ্যাটাকের কিছুই নেই, তার বুঝতে ভুল হয়েছে। আমি যতটুকু করেছি, আমার চরিত্রের প্রয়োজনে করেছি।

যতটুকু স্ক্রিপ্টে আছে, ততটুকুই করেছি। আমি চরিত্রের বাইরে কিছুই করিনি। এটা তার দুর্বলতা যে প্রফেশনাল সমস্যাটাকে ব্যক্তিগত সমস্যা হিসেবে নিয়েছে।’

এই অভিনেত্রীর ভাষ্য অনুযায়ী, ‘আমাকে নিয়ে যা যা বলা হয়েছে তা পুরোপুরি একটি ব্যক্তিগত আক্রমণ ছাড়া আর কিছুই নয়।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ডিএমপির চার সহকারী পুলিশ কমিশনারকে বদলি

ডিএমপির চার সহকারী পুলিশ কমিশনারকে বদলি

আরও কমল স্বর্ণের দাম, ভরি কত?

আরও কমল স্বর্ণের দাম, ভরি কত?

যে দুই বক্তব্যে আলোচনায় আইজিপি

যে দুই বক্তব্যে আলোচনায় আইজিপি

প্রাথমিকের ১৪ হাজার সহকারী শিক্ষকের যোগদানের তারিখ ঘোষণা

প্রাথমিকের ১৪ হাজার সহকারী শিক্ষকের যোগদানের তারিখ ঘোষণা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App