×

নাটক

'ফিরে আসার গল্প'তে ফিরছেন সুমাইয়া শিমু

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৮ জুলাই ২০২৬, ০৩:৫২ পিএম

'ফিরে আসার গল্প'তে ফিরছেন সুমাইয়া শিমু

ছবি: সংগৃহীত

দীর্ঘদিন বিরতির পর ধারাবাহিকের মধ্যে দিয়ে বিনোদন পাড়ায় ফিরছে এক সময়ের নিয়মিত অভিনেত্রী সুমাইয়া শিমু। ব্যক্তিগত কারণে অনেক দিন ধরে অভিনয়ে অনিয়মিত ছিলেন এই অভিনেত্রী। মাঝে নুহাশ হুমায়ূনের ‘২ষ’ সিরিজের ‘বেসুরা’ পর্ব দিয়ে অভিনয়ে ফিরেছেন শিমু। তখনই তিনি জানিয়েছিলেন, পছন্দমত কাজ পেলে নিশ্চয়ই অভিনয় করবেন।

আরো পড়ুন: আর্জেন্টিনা জিতলে কি তিশা বিয়ে করবেন?, যা বললেন অভীনেত্রী

সে ধারাবাহিকতায় মুহাম্মদ মোস্তফা কামাল রাজের নির্মাণে  ‘ফিরে আসার গল্প’ নামের নতুন এই ধারাবাহিকে ‘রুকাইয়া’ চরিত্রে অভিনয় করবেন তিনি।

বৃহস্পতিবার (১৬ জুলাই) ‘ফিরে আসার গল্প’-তে সুমাইয়া শিমুর লুক প্রকাশ করে প্রযোজনা প্রতিষ্ঠান সিনেমাওয়ালা এন্টারটেইনমেন্ট। যদিও এখনই এই নাটক কিংবা নিজের চরিত্রটি নিয়ে কথা বলতে রাজি নন অভিনেত্রী। পাশাপাশি নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজও এ বিষয়ে এখনো পর্যন্ত কিছু জানায়নি।

সাম্প্রতিক সময়ে রাজের নির্মাণে ‘এটা আমাদেরই গল্প’ ধারাবাহিকটি বিপুল জনপ্রিয়তা পেয়েছিল। সেটারই ধারাবাহিকতায় এবার ‘ফিরে আসার গল্প’ বানাচ্ছেন তিনি। এখন চলছে শুটিংয়ের প্রস্তুতি। শুটিং শুরু হবে আগামী মাসে। এতে শিমুর আর কারা অভিনয় করবেন, তাদের সঙ্গে এক এক করে পরিচয় করিয়ে দেবেন নির্মাতা।

আরো পড়ুন: হুমকির মুখে বলিউড অভিনেতা আমির খান

একক কিংবা ধারাবাহিক নাটক দুটোতেই এই অভিনেত্রীর জনপ্রিয়তা ছিল তুঙ্গে। তার ক্যারিয়ারে বেশ কিছু দর্শকনন্দিত ধারাবাহিক নাটক রয়েছে। যার মধ্যে, ‘হাউজফুল’, ‘এফএনএফ’, ‘ললিতা’, ‘বিহাইন্ড দ্য সিন’, ‘ফাঁদ ও বগার গল্প’ ইত্যাদি উল্লেখযোগ্য।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বিশ্বকাপ ফাইনালের শহরে শ্বাস নেওয়া যেন ১০টি সিগারেট খাওয়া!

বিশ্বকাপ ফাইনালের শহরে শ্বাস নেওয়া যেন ১০টি সিগারেট খাওয়া!

মেসির ঘাড়ে এমবাপ্পের নিঃশ্বাস!

গোল্ডেন বুটের মহাযুদ্ধ মেসির ঘাড়ে এমবাপ্পের নিঃশ্বাস!

দেশের আট অঞ্চলের নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেত

দেশের আট অঞ্চলের নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেত

ট্রাম্পের মাথার দাম ১২৩ কোটি টাকা ঘোষণা

ট্রাম্পের মাথার দাম ১২৩ কোটি টাকা ঘোষণা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App