×

নাটক

অকপট তাসনুভা তিশা

‘ইমরান হাশমির সঙ্গে কাজ করতে চাই’

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৫ জুলাই ২০২৬, ০৭:২৪ পিএম

‘ইমরান হাশমির সঙ্গে কাজ করতে চাই’

ছবি: সংগৃহীত

বলিউডের ‘সিরিয়াল কিসার’খ্যাত অভিনেতা ইমরান হাশমির সঙ্গে একবার পর্দা ভাগাভাগি করার স্বপ্ন দেখেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী তাসনুভা তিশা। শুধু তাই নয়, ইমরানের অভিনয়, রোমান্স আর পর্দায় তার স্বাভাবিক উপস্থিতির প্রশংসায়ও পঞ্চমুখ এই অভিনেত্রী। জানালেন, সুযোগ পেলে কোনো দ্বিধা ছাড়াই ইমরানের নায়িকা হতে চান তিনি।

সম্প্রতি একটি জনপ্রিয় সেলিব্রিটি শো-এ অতিথি হয়ে এসেছিলেন তিশা। অনুষ্ঠানে ক্যারিয়ার ও ব্যক্তিজীবনের নানা অজানা গল্প অকপটে শেয়ার করেন তিনি।

তাসনুভা তিশা। ছবি: সংগৃহীত

উপস্থাপক যখন জানতে চান, বলিউডের কোন নায়কের বিপরীতে কাজ করার স্বপ্ন দেখেন? উত্তরে তিশা বিন্দুমাত্র দ্বিধা না করে বলেন, ‘ইমরান হাশমির সঙ্গে কাজ করতে চাই। অভিনয়ে যে আবেগ ও প্যাশন উনি আনেন, তা সত্যি দারুণ। পর্দায় রোমান্স এত সুন্দরভাবে অনেকেই ফুটিয়ে তুলতে পারেন না। তাকে খুব সাবলীল দেখায় এবং মনে হয় সবকিছু যেন বাস্তবেই ঘটছে।’

আরও পড়ুন: আমি সিরিয়াসলি তাকেই বিয়ে করতে চেয়েছিলাম: শাকিব খান

অনুষ্ঠানে তিশা আরও জানান, ছোটবেলায় তার ইচ্ছা ছিল বাংলাদেশ সেনাবাহিনীতে যোগ দেওয়ার। তবে তার সেই স্বপ্নের কথা শুনে বাবা প্রায়ই রসিকতা করতেন। তিশা তখন ছিলেন খুব ছিপছিপে বা হালকা ওজনের। হেসে বাবা বলতেন, ‘আর্মির ভারী বন্দুক তো তুমি উঁচুই করতে পারবে না!’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বুধবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

বুধবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

বাঁধনের ওপর হামলাকারীদের দেশে ফেরাতে ‘সর্বোচ্চ’ চেষ্টা করবে সরকার

বাঁধনের ওপর হামলাকারীদের দেশে ফেরাতে ‘সর্বোচ্চ’ চেষ্টা করবে সরকার

নতুন পে-স্কেলে অবসরপ্রাপ্তদের পেনশনে বড় স্বস্তি

নতুন পে-স্কেলে অবসরপ্রাপ্তদের পেনশনে বড় স্বস্তি

পরীমণির বায়োপিকে অভিনয় করতে চান দীঘি, নেপথ্যে কী

পরীমণির বায়োপিকে অভিনয় করতে চান দীঘি, নেপথ্যে কী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App