×

অর্থনীতি

ডিএসইর রকিবুর রহমান আর নেই

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৮ মার্চ ২০২২, ০২:০৭ পিএম

ডিএসইর রকিবুর রহমান আর নেই

রকিবুর রহমান

মিডওয়ে সিকিউরিটিজের চেয়ারম্যান ও দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাবেক পরিচালক ও প্রেসিডেন্ট রকিবুর রহমান আর নেই। আজ শুক্রবার (১৮ মার্চ) রাজধানীর ইউনাইটেড হাসপাতালে মৃত্যুবরণ করেন।

এর আগে গত সোমবার রাত আটটায় সংকটাপন্ন অবস্থায় এয়ার অ্যাম্বুল্যান্সে করে থাইল্যান্ড থেকে দেশে আনা হয়। এরপর রাজধানীর ইউনাইটেড হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) তাকে ভর্তি করা হয়।

গত বছরের ডিসেম্বরে চিকিৎসার জন্য থাইল্যান্ডে যান রকিবুর রহমান। সম্প্রতি তার শারিরীক অবস্থার অবনতি হলে থাইল্যান্ডের বামরুনগ্রাদ হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়।

কয়েক বছর ধরেই প্রোস্টেট ক্যান্সারে ভুগছিলেন ডিএসইর এ প্রবীণ সদস্য। সিঙ্গাপুরে কয়েক দফা চিকিৎসায় অনেকটা সুস্থ হন তিনি। মাঝে তিনি দুবার করোনা আক্রান্ত হয়েছিলেন। গত বছরের ডিসেম্বরে থাইল্যান্ডে যাওয়ার আগে তিনি রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি ছিলেন।

মো. রকিবুর রহমানের জন্ম ১৯৫১ সালের ১৮ আগস্ট ফেনী জেলার পরশুরাম থানার ১ নম্বর মির্জানগর ইউনিয়নের আশরাফপুর গ্রামের সাহেব বাড়ির এক সম্ভ্রান্ত পরিবারে। ১৯৬৯ সালে সিলেট সরকারি কলেজ থেকে এইচএসসি পাশ করেন তিনি। পরবর্তীকালে দেশের সর্বোচ্চ বিদ্যাপিঠ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

১৯৭৫ সালের ২৮ জুন তিনি ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সদস্য পদ লাভ করেন। টানা তিন মেয়াদে দীর্ঘ ছয় বছর সততা ও নিষ্ঠার সঙ্গে ডিএসইর চেয়ারম্যান বা প্রেসিডেন্ট এবং বিভিন্ন মেয়াদে ১২ বছর ডিএসই’র কাউন্সিলর বা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।

ডিএসই’র চেয়ারম্যান থাকাকালীন বিশ্বের অন্যান্য পুঁজিবাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে ক্রমাগত উন্নয়ন পরিকল্পনার অধীনে ডিএসইকে এ অঞ্চলের অন্যতম সেরা স্টক এক্সচেঞ্জ হিসেবে প্রতিষ্ঠা করার প্রয়াসে তিনি বিভিন্ন সংস্কার কর্মসূচি বাস্তবায়ন করেছেন।

পুঁজিবাজার সম্পর্কে বিনিয়োগকারী ও বাজার চালকদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পুঁজিবাজার সংক্রান্ত সামগ্রিক শিক্ষা কার্যক্রমের পরিকল্পনা হাতে নেয়া ডিএসই ভবনের জন্য নিকুঞ্জে সরকারের কাছ থেকে চার বিঘা জমি বরাদ্দ পাওয়ার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করেছেন।

পারিবারিক সিদ্ধান্তে আজ বাদ এশা গুলশান আজাদ মসজিদে জানাজা। জানাজা শেষে বনানী কবরস্থানে কবর দেয়া হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বাঁধনের ওপর হামলার বিষয়ে যা বললেন তথ্য উপদেষ্টা

বাঁধনের ওপর হামলার বিষয়ে যা বললেন তথ্য উপদেষ্টা

টানা ২০ ঘণ্টা গ্যাস বন্ধ থাকবে যেসব এলাকায়

টানা ২০ ঘণ্টা গ্যাস বন্ধ থাকবে যেসব এলাকায়

কেন ডিম্বাণু সংরক্ষণ করছেন নারীরা, খরচ-ঝুঁকি কতটা

এগ ফ্রিজিং কেন ডিম্বাণু সংরক্ষণ করছেন নারীরা, খরচ-ঝুঁকি কতটা

মন্ত্রী-প্রতিমন্ত্রীদের জন্য নতুন নির্দেশনা

মন্ত্রী-প্রতিমন্ত্রীদের জন্য নতুন নির্দেশনা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App