×

অর্থনীতি

কৃষিতে ৩৫ হাজার কোটি টাকা ঋণ বিতরণের লক্ষ্য নির্ধারণ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৬ আগস্ট ২০২৩, ০১:০৫ পিএম

কৃষিতে ৩৫ হাজার কোটি টাকা ঋণ বিতরণের লক্ষ্য নির্ধারণ
সরকারের কৃষিবান্ধব নীতির সঙ্গে সঙ্গতি রেখে রবিবার (৬ আগস্ট) কৃষি ঋণ বিভাগ, বাংলাদেশ ব্যাংক কর্তৃক ২০২০-২০২৪ অর্থবছরের কৃষি ও পল্লী ঋণ নীতিমালা ও কর্মসূচি ঘোষণা করা হয়েছে। টেকসই উন্নয়নের নির্ধারিত লক্ষ্যের প্রথম ও প্রধান তিনটি লক্ষ্য তথা দারিদ্র বিমোচন, ক্ষুধা মুক্তি এবং সুস্বাস্থ্য অর্জনের উদ্দেশ্যে কৃষি ঋণ সরবরাহের মাধ্যমে কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে এ ঋণ নীতিমালা প্রণয়ন করা হয়েছে। এ উপলক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের জাহাঙ্গীর আলম কনফারেন্স হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এ. কে. এম সাজেদুর রহমান খান ২০২৩-২০২৪ অর্থবছরের কৃষি ও পল্লী ঋণ নীতিমালা ও কর্মসূচির উল্লেখযোগ্য বিষয়াদি আলোচনা করেন। এসময় কৃষি ঋণ বিভাগ ও বাংলাদেশ ব্যাংকের উর্দ্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। চলতি ২০২৩-২০২৪ অর্থবছরে ৩৫ হাজার কোটি টাকা ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা নির্ধারণপূর্বক বাংলাদেশ ব্যাংকের বার্ষিক কৃষি ও পল্লী ঋণ নীতিমালা ও কর্মসূচি ঘোষণা করা হয়েছে। এ অর্থবছরের ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা সদ্যসমাপ্ত ২০২২-২০২৩ অর্থবছরের লক্ষ্যমাত্রা ৩০ হাজার ৮১১ কোটি টাকার তুলনায় ১৩.৬০ শতাংশ বেশি। কৃষি ও পল্লী ঋণের ক্রমবর্ধমান চাহিদা বিবেতনায় চলতি অর্থবছরে রাষ্ট্র মালিকানাধীন বাণিজ্যিক ও বিশেষায়িত ব্যাংক সমূহের জন্য ১২ হজার ৩০ কোটি টাকা এবং বেসরকারি ও বিদেশি বাণিজ্যিক ব্যাংকসমূহের জন্য ২২ হাজার ৯৭০ কোটি টাকা কৃষি ও পল্লী ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। বিগত ২০২২-২০২৩ অর্থবছরে ব্যাংকসমূহ ৩ লাখ ২৮ হাজার ২৮৯ কোটি টাকা কৃষি ও পল্লী যা বিতরণ করেছে, যা লক্ষ্যমাত্রা ৩০৮১১ কোটি টাকার প্রায় ১০৬.৫৫ শতাংশ। ২০২২-২৩ অর্থবছরে মোট ৩৬,১৮,৫৪৫ জন গ্রাহক কৃষি ও পল্লী ঋণ পেয়েছেন, যার মধ্যে ব্যাংকসমূহের নিজস্ব নেটওয়ার্ক ও এমএফআই লিংকেজের মাধ্যমে ১৮,৮১,৯৩৩ জন নারী প্রায় ১২,৭৫২,৪৬ কোটি টাকা কৃষি ও পল্লী ঋণ পেয়েছেন। উক্ত অর্থবছরে ২৭,৩৬,০৮৭ জন ক্ষুদ্র ও প্রান্তিক চাষি বিভিন্ন ব্যাংক থেকে প্রায় ২২, ৪০২, ১৫ কোটি টাকা এবং চর, হাওর প্রভৃতি অনগ্রসর এলাকার ৩,৪৪৯ জন কৃষক প্রায় ১৮.০৯ কোটি টাকা কৃষি ও পল্লী ঋণ পেয়েছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছেন বিদেশি প্রকৌশলীরা

এফএসআরইউতে কারিগরি ত্রুটি গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছেন বিদেশি প্রকৌশলীরা

‘আর্টিকেল ৫১’ কি সাহাবুদ্দিনের রক্ষাকবচ?

‘আর্টিকেল ৫১’ কি সাহাবুদ্দিনের রক্ষাকবচ?

অর্থ আত্মসাতের সুযোগ নেই, প্রাপ্য সবার কাছে পৌঁছাবে

জ্বালানি প্রতিমন্ত্রী অর্থ আত্মসাতের সুযোগ নেই, প্রাপ্য সবার কাছে পৌঁছাবে

পাকিস্তানে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১২ সেনা সদস্যসহ নিহত ১৫

পাকিস্তানে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১২ সেনা সদস্যসহ নিহত ১৫

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App