×

জাতীয়

জলবায়ু প্রকল্প: ৭৮১ কোটি টাকা ঋণ দিচ্ছে এডিবি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২০ এপ্রিল ২০২৪, ০৯:০৩ পিএম

জলবায়ু প্রকল্প: ৭৮১ কোটি টাকা ঋণ দিচ্ছে এডিবি

ছবি: সংগৃহীত

জলবায়ু সংক্রান্ত প্রকল্পে ৭ কোটি ১০ লাখ ডলার (স্থানীয় মুদ্রায় প্রতি ডলার ১১০ টাকা ধরে যা দাঁড়ায় প্রায় ৭৮১ কোটি টাকা) ঋণ দিচ্ছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। 

শনিবার (২০ এপ্রিল) রাজধানীর অর্থনৈতিক সম্পর্ক বিভাগে (ইআরডি) এ সংক্রন্ত ঋণ ও প্রকল্প চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ‘ক্লাইমেট রেজিলিয়েন্ট ইন্টিগ্রেটেড সাউথওয়েস্ট প্রজেক্ট ফর ওয়াটার রিসোর্স ম্যানেজমেন্ট’ শীর্ষক প্রকল্পের আওতায় এ অর্থ ব্যয় করা হবে। 

ঋণ ও প্রকল্প চুক্তিতে স্বাক্ষর করেন ইআরডির সচিব মো. শাহরিয়ার কাদের ছিদ্দিকী এবং এডিবির কান্ট্রি ডিরেক্টর এডিমন গিন্টিং। 

আরো পড়ুন: দেশীয় খেলাধুলাকে প্রাধান্য দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

ইআরডি থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয় যে, পানি সম্পদ মন্ত্রণালয়ের আওতায় বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (বাপাউবো) প্রকল্পটি বাস্তবায়ন করবে। এটি বাস্তবায়নের মাধ্যমে প্রকল্প এলাকার জলাবদ্ধতা নিরসন করা যাবে। ফলে কৃষি ও মৎস্য উৎপাদন বৃদ্ধি পাবে। পাশাপাশি আনুষাঙ্গিক উন্নয়নের মাধ্যমে আর্থ-সামাজিক অবস্থার পরিবর্তন এবং সমন্বিত পানি ব্যবস্থাপনার মাধ্যমে টেকসই উন্নয়ন করা সম্ভব হবে। 

চলতি বছর থেকে ২০২৮ সালের ডিসেম্বরের মধ্যে এটি বাস্তবায়ন করা হবে। 

বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, এডিবির এ ঋণের সুদের হার ২ শতাংশ। ৫ বছরের রেয়াতকালসহ মোট ২৫ বছরে এটি পরিশোধ করতে হবে। তবে এই ঋণে আর কোনো চার্জ নেই। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য উন্মুক্ত হচ্ছে সেন্টমার্টিন

১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য উন্মুক্ত হচ্ছে সেন্টমার্টিন

হাসিনার ফেরার গুঞ্জন নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

হাসিনার ফেরার গুঞ্জন নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

হামের উপসর্গে আরও ৫ জনের মৃত্যু, আক্রান্ত ১৩৫৬

হামের উপসর্গে আরও ৫ জনের মৃত্যু, আক্রান্ত ১৩৫৬

কিশোরীকে ধর্ষণের দায়ে ইমামের যাবজ্জীবন

কিশোরীকে ধর্ষণের দায়ে ইমামের যাবজ্জীবন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App