×

অর্থনীতি

‘ইসলামী ব্যাংকের অর্ধেকের বেশি টাকা নিয়ে গেছে এস আলম গ্রুপ’

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৪, ০৩:১৬ পিএম

‘ইসলামী ব্যাংকের অর্ধেকের বেশি টাকা নিয়ে গেছে এস আলম গ্রুপ’

ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান মো. ওবায়েদ উল্লাহ আল মাসুদ। ছবি: সংগৃহীত

ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান মো. ওবায়েদ উল্লাহ আল মাসুদ জানিয়েছেন, ব্যাংকটি যত ঋণ বিতরণ করেছে, তার অর্ধেকের বেশি একাই নিয়েছে এস আলম গ্রুপ। তিনি বলেন, এই ঋণগুলো পর্যালোচনা করে সম্পদের পুনর্মূল্যায়ন করা হচ্ছে, কারণ অতিরিক্ত দাম দেখিয়ে এসব ঋণ নেয়া হয়েছে। সম্পদগুলোর পূর্ণাঙ্গ হিসাব বের করতে আইন মন্ত্রণালয়ের সহায়তা নেয়া হচ্ছে এবং এস আলমের বিভিন্ন সম্পত্তি ব্যাংকের নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে।

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের সঙ্গে ইসলামী ব্যাংকের নতুন পরিচালনা পর্ষদের প্রথম সভার পর ওবায়েদ উল্লাহ আল মাসুদ সাংবাদিকদের এসব কথা বলেন। তিনি উল্লেখ করেন, ২০১৭ সাল থেকে এস আলম গ্রুপ ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণে ছিল এবং তাদের ঋণ এখন প্রায় ৮৮ হাজার কোটি টাকা।

ব্যাংকের নতুন চেয়ারম্যান বলেন, ২০২২ সাল থেকে ইসলামী ব্যাংকে তারল্য সংকট শুরু হয় এবং গ্রাহক, প্রবাসী আয় পাঠানো ব্যক্তিরা ব্যাংকের ওপর আস্থা হারান। ব্যাংকের প্রকৃত অবস্থা যাচাইয়ের জন্য ৩টি নিরীক্ষাপ্রতিষ্ঠান নিয়োগ দেয়া হয়েছে যারা ঋণ, বিনিয়োগ ও মানবসম্পদের ওপর নিরীক্ষা করবে।

তিনি আরো বলেন, ইসলামী ব্যাংকের সমস্যা অনেক বড়, তবে তিনি আশাবাদী যে ২০২৪ সাল হবে আস্থা ফেরানোর বছর। ২০২৬-২৭ সাল হবে ব্যাংকের ঘুরে দাঁড়ানোর বছর এবং ২০২৮-৩০ সাল হবে অগ্রগতির বছর।

আরো পড়ুন: বেক্সিমকো গ্রুপের সব সম্পত্তিতে রিসিভার নিয়োগের নির্দেশ

২০১৭ সালে এস আলম গ্রুপ ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণ নেয়। বর্তমানে ব্যাংকটির ৮২ শতাংশ শেয়ার এস আলম গ্রুপের স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তিদের হাতে রয়েছে।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

গাজীপুরে পুলিশ বক্সে আগুন, বিজিবি মোতায়েন

শ্রমিক অবরোধ গাজীপুরে পুলিশ বক্সে আগুন, বিজিবি মোতায়েন

এইচএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু, করবেন যেভাবে

এইচএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু, করবেন যেভাবে

সাজেকে আবারও অবরোধ ঘোষণা

সাজেকে আবারও অবরোধ ঘোষণা

শত্রুর হামলার জবাব দিতে কোনো ভৌগোলিক সীমানা মানা হবে না

মোজতবা খামেনি শত্রুর হামলার জবাব দিতে কোনো ভৌগোলিক সীমানা মানা হবে না

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App