×

ঢাকা

শ্রমিক অবরোধ

গাজীপুরে পুলিশ বক্সে আগুন, বিজিবি মোতায়েন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০১ নভেম্বর ২০২৬, ১১:২৫ এএম

গাজীপুরে পুলিশ বক্সে আগুন, বিজিবি মোতায়েন

ছবি: সংগৃহীত

গাজীপুরে ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে আজ রোববার (১ নভেম্বর) আবারও শ্রমিকরা মহাসড়ক অবরোধ করেছে। অবরোধের একপর্যায়ে তারা মহানগরীর কোনাবাড়ি পুলিশ বক্সে আগুন দিয়েছেন।

এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। আগামী ৭ নভেম্বর পর্যন্ত সেখানে বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করবেন।

খোঁজ নিয়ে জানা যায়, রোববার সকালে কারখানা শ্রমিকরা কাজে যোগ দেন। পরে তারা কারখানা হতে বের হয়ে মহাসড়ক অবস্থান নেন। শ্রমিকদের এই আন্দোলনের কারনে চন্দ্রা, পল্লিবিদুৎ, সফিপুর, মৌচাক, কোনাবাড়ি, কাশিমপুর এলাকার অধিকাংশ কারখানা ছুটি ঘোষণা করেন৷ এরপর হাজার হাজার শ্রমিক লাঠিসোঁটা হাতে নিয়ে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে অবস্থান নেয়৷ পরে ওই মহাসড়কে যানচলাচল পুরোপুরি বন্ধ হয়ে গেছে।

পুলিশ, কারখানার শ্রমিক ও স্থানীয় বাসিন্দারা জানান, গত দুই সপ্তাহ ধরে গাজীপুরের কোনাবাড়ী, মৌচাক, সফিপুরসহ বিভিন্ন এলাকায় বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকেরা বিক্ষোভ করছেন। এর মধ্যে সরকার শ্রমিকদের বেতন বাড়ানোর জন্য নতুন মজুরি বোর্ড গঠনের সিদ্ধান্ত নিয়েছে। এরপরও বিভিন্ন কারখানায় শ্রমিক অসন্তোষ অব্যাহত রয়েছে। গতকাল দুপুর থেকে রাত পর্যন্ত শ্রমিকরা মহাসড়ক অবরোধ করে রেখেছিল। রাতে তারা মহাসড়ক ছেড়ে দিলেও সকাল হতে আবারও মহাসড়কে অবস্থান নিয়েছে।

কোনাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইফতেখার হোসেন জানান, শ্রমিকরা মহাসড়ক অবরোধ করেছে৷ তারা কোনাবাড়ি ফ্লাইওভারের নিচে থাকা পুলিশ বক্সে আগুন দিয়েছে।

গাজীপুর জেলা প্রশাসক নুরুল করিম ভূঁইয়া বলেন, পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিজিবি মোতায়েন করা হয়েছে। পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী অনন্য বাহিনীও মাঠে রয়েছে। আমরা জেলা প্রশাসক শ্রমিকদের ইস্যুটি গুরুত্বসহকারে তদারকি করছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ

শাপলা চত্বর গণহত্যা শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ

শরীফুল রাজকে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দিয়ে আইনি নোটিশ

শরীফুল রাজকে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দিয়ে আইনি নোটিশ

এল ক্লাসিকোর হার ভুলে বার্সেলোনার ছয় গোলের উৎসব

এল ক্লাসিকোর হার ভুলে বার্সেলোনার ছয় গোলের উৎসব

গাজীপুরে পুলিশ বক্সে আগুন, বিজিবি মোতায়েন

শ্রমিক অবরোধ গাজীপুরে পুলিশ বক্সে আগুন, বিজিবি মোতায়েন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App