×

অর্থনীতি

ভারত থেকে এলো ৫৭৫০ টন চাল

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২১ জানুয়ারি ২০২৫, ১১:৪০ এএম

ভারত থেকে এলো ৫৭৫০ টন চাল

দ্রুতই জাহাজ থেকে চাল খালাস শুরু হবে। ছবি : সংগৃহীত

ভারত থেকে আমদানি করা ৫ হাজার ৭৫০ মেট্রিক টন সিদ্ধ চাল নিয়ে জাহাজ মোংলা বন্দরে পৌঁছেছে। আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে এ চাল এনেছে খাদ্য অধিদপ্তর।

সোমবার (২০ জানুয়ারি) খাদ্য মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা ও জনসংযোগ কর্মকর্তা ইমদাদ ইসলাম এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে খাদ্য অধিদপ্তরের ভারত থেকে আমদানি করা ৫০ হাজার টন সেদ্ধ চালের প্রথম চালান ৫ হাজার ৭৫০ টন বাংলাদেশে এসেছে। এ চাল নিয়ে এমভি ফু থানহ ৩৬ জাহাজটি মংলা বন্দরে ভিড়েছে।

জাহাজে থাকা চালের নমুনা সংগ্রহ করে ভৌত পরীক্ষা ইতোমধ্যে শেষ হয়েছে উল্লেখ করে তিনি বলেন, দ্রুতই জাহাজ থেকে চাল খালাস শুরু হবে। এজন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এর আগে গত ১১ জানুয়ারি উন্মুক্ত দরপত্র চুক্তির আওতায় ভারতের অন্ধ্রপ্রদেশের কাকিনাডা বন্দর থেকে ২৬ হাজার ৯৩৫ মেট্রিক টন চাল নিয়ে চট্টগ্রাম বন্দরে এসেছিল এমভি এসডিআর ইউনিভার্স।

আরো পড়ুন : রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল থাকবে: বাণিজ্য উপদেষ্টা

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সেই ভয়াল ১২ নভেম্বর আজ, ভোলায় স্মরণসভাসহ নানা কর্মসূচি

সেই ভয়াল ১২ নভেম্বর আজ, ভোলায় স্মরণসভাসহ নানা কর্মসূচি

গাজীপুরে আবারও শ্রমিক অসন্তোষ, ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ

তীব্র যানজট গাজীপুরে আবারও শ্রমিক অসন্তোষ, ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ

ফের লঘুচাপের পূর্বাভাস, সারা দেশে বৃষ্টিপাতের সম্ভাবনা

ফের লঘুচাপের পূর্বাভাস, সারা দেশে বৃষ্টিপাতের সম্ভাবনা

ঢাকার আবহাওয়া কেমন থাকবে, জানাল অধিদপ্তর

ঢাকার আবহাওয়া কেমন থাকবে, জানাল অধিদপ্তর

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App