×

অর্থনীতি

দেশে রেমিট্যান্স এলো ১৩১ কোটি ২২ লাখ ডলার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:৩২ পিএম

দেশে রেমিট্যান্স এলো ১৩১ কোটি ২২ লাখ ডলার

ছবি: সংগৃহীত

চলতি মাসের প্রথম ১৫ দিনে দেশে এসেছে ১৩১ কোটি ২২ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স। এতে করে প্রতিদিন গড়ে এসেছে ৮ কোটি ৭৪ লাখ ডলার রেমিট্যান্স। রবিবার (১৬ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হালনাগাদ প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।

এতে বলা হয়, আলোচ্য সময়ে দেশীয় মুদ্রার হিসাবে (১ ডলার= ১২২ টাকা ধরে) ১৬ হাজার ৮ কোটি ৮৪ লাখ টাকা রেমিট্যান্স এসেছে।

শুধু রাষ্ট্র মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৪৬ কোটি ৬৫ লাখ ৫০ হাজার ডলার। বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে ৮ কোটি ৮৭ লাখ ৯০ হাজার ডলার, বেসরকারি ব্যাংকের মাধ্যমে ৭৫ কোটি ৩৯ লাখ ডলার এবং বিদেশি খাতের ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৩০ লাখ ডলার।

১ ফেব্রুয়ারি রেমিট্যান্স এসেছে ১ কোটি ৮৬ লাখ ৪০ হাজার ডলার। ২ থেকে ৮ ফেব্রুয়ারি দেশে এসেছে ৬৫ কোটি ২৩ লাখ ২০ হাজার ডলার।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মোজাফফরের বিচার সেনা আইনে হবে

স্বরাষ্ট্রমন্ত্রী মোজাফফরের বিচার সেনা আইনে হবে

সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা

সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা

হাম ও উপসর্গে মৃত্যু ৮০০ ছুঁইছুঁই

হাম ও উপসর্গে মৃত্যু ৮০০ ছুঁইছুঁই

শ্যালিকাকে অপহরণ করে ‘ধর্ষণ’, ২৭ দিন পর দুলাভাই আটক

শ্যালিকাকে অপহরণ করে ‘ধর্ষণ’, ২৭ দিন পর দুলাভাই আটক

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App