×

মধ্যপ্রাচ্য

ইসরায়েলি হামলায় ইরানে নিহত ১২৮, আহত ৯০০

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৬ জুন ২০২৫, ০৮:২৫ এএম

ইসরায়েলি হামলায় ইরানে নিহত ১২৮, আহত ৯০০

ছবি : সংগৃহীত

গত দুই দিনে (শুক্রবার ও শনিবার) ইসরায়েলের লাগাতার বিমান ও ক্ষেপণাস্ত্র হামলায় ইরানে নারী ও শিশুসহ কমপক্ষে ১২৮ জন নিহত হয়েছে। এ হামলায় প্রায় ৯০০ জন আহত হয়েছেন।

রোববার (১৫ জুন) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, ইরানি বিভিন্ন গণমাধ্যম ও সংস্থা ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে এ পরিসংখ্যান প্রকাশ করেছে। যদিও বিবিসি জানিয়েছে—তথ্যগুলো স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানায়, রাজধানী তেহরানের একটি ভবনে ইসরায়েলি হামলায় অন্তত ৬০ জন নিহত হন, যাদের মধ্যে ২০ জন শিশু। একইসঙ্গে, শহরের শাহরাক-ই-গারব এবং সাদাত আবাদ এলাকায় রবিবার বিকালের পর প্রচণ্ড বিস্ফোরণের শব্দ শোনা যায়।

আরো পড়ুন : আমরা প্রস্তুত, ইসরাইলের বিরুদ্ধে কঠোর আঘাত হানব: ইরানের সেনাপ্রধান

ইরানের সামরিক বাহিনীর বরাতে জানা গেছে, শুক্রবার ইসরায়েলি হামলায় ইসলামিক রেভোলিউশনারি গার্ডস কর্পস (আইআরজিসি)-এর অন্তত ১৮ জন সদস্য নিহত হয়েছে, যার মধ্যে আইআরজিসি এরোস্পেস ফোর্সের কমান্ডারও রয়েছেন। পৃথক হামলায় নিহত হন সাতজন পরমাণু বিজ্ঞানী।

পূর্ব আজারবাইজান প্রদেশে হামলায় প্রাণ হারিয়েছে ৩১ জন, যাদের মধ্যে ৩০ জনই সামরিক কর্মী এবং একজন ইরানি রেড ক্রিসেন্ট সদস্য।

এছাড়া, পশ্চিম আজারবাইজানে একটি অ্যাম্বুলেন্সে হামলায় আরো দুজন নিহত হন।

ইরানের সরকারের সরকারের মুখপাত্র ফাতেমেহ মোহাজেরানি জানিয়েছেন, গত তিন দিনে কমপক্ষে ৩০ জন নারী ও শিশু নিহত হয়েছেন।

ইরানের মধ্যাঞ্চলীয় শহর ইসফাহানে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সদর দফতর লক্ষ্য করে হামলা চালিয়েছে ইসরায়েল। তবে সেখানে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

এদিকে ইরানও পাল্টা প্রতিশোধমূলক হামলা চালিয়েছে ইসরায়েলে। তেল আবিব ও আশপাশের শহরগুলোতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। টাইমস অব ইসরায়েল জানিয়েছে, এই হামলায় অন্তত ১১ জন ইসরায়েলি নিহত ও প্রায় ২৪০ জন আহত হয়েছেন। বহু ভবন বিধ্বস্ত হয়েছে এবং কয়েকজন এখনো নিখোঁজ রয়েছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নামাজের ইমামতি রেখে পালানো বহিষ্কৃত বিএনপি গ্রেফতার

নামাজের ইমামতি রেখে পালানো বহিষ্কৃত বিএনপি গ্রেফতার

কিশোরীকে রাতভর সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ২

কিশোরীকে রাতভর সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ২

পাবনায় সাত সমকামীসহ ১৬ জনের এইডস শনাক্ত

পাবনায় সাত সমকামীসহ ১৬ জনের এইডস শনাক্ত

পুলিশের অতিরিক্ত এসপিসহ ১২ কর্মকর্তাকে বদলি

পুলিশের অতিরিক্ত এসপিসহ ১২ কর্মকর্তাকে বদলি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App