×

অর্থনীতি

বড় নোট লেনদেনে সতর্ক থাকার আহ্বান জানালো কেন্দ্রীয় ব্যাংক

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৬, ০২:৫০ পিএম

বড় নোট লেনদেনে সতর্ক থাকার আহ্বান জানালো কেন্দ্রীয় ব্যাংক

ফাইল ছবি

বড় অঙ্কের নোট লেনদেনে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। সম্প্রতি বিভিন্ন জাতীয় দৈনিকে দেওয়া বিজ্ঞপ্তিতে এ বিষয়ে সতর্ক করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশজুড়ে অর্থের লেনদেন বিশেষ করে পশু ক্রয়-বিক্রিতে বড় অংকের নোটের ব্যবহার উল্লেখযোগ্য হারে বেড়ে যায়। এই সময় জাল নোট ছড়িয়ে পড়ার ঝুঁকিও অনেক বেশি। তবে সংশ্লিষ্ট সবার সম্মিলিত প্রয়াসের মাধ্যমে এই ধরনের প্রতারণা প্রতিরোধ করা সম্ভব।

জাল নোটের প্রচলন প্রতিরোধে করণীয়

বড় অংকের বা মূল্যমানের নোট (১০০০, ৫০০, ২০০ ও ১০০ টাকা) আদান-প্রদানের সময় নোটের নিরাপত্তা বৈশিষ্ট্যগুলো (জলছাপ, নিরাপত্তা সুতা, রং পরিবর্তনশীল কালি, অসমতল ছাপা ইত্যাদি) যাচাই করুন।

জাল নোট শনাক্তকরণে কাছের তফশিলি ব্যাংক বা অনুমোদিত পশুর হাটগুলোতে স্থাপিত তফশিলি ব্যাংকের অস্থায়ী বুথে কর্মরত কর্মকর্তাদের সহযোগিতা গ্রহণ করুন।

ব্যাংক বা অনুমোদিত প্রতিষ্ঠানের মাধ্যমে লেনদেন করুন এবং অপরিচিত বা সন্দেহজনক উৎস থেকে অর্থ গ্রহণ বা প্রদানে সতর্কতা অবলম্বন করুন।

নিজে সচেতন থাকুন ও অন্যদের সচেতন করুন।

আসল নোটের বৈশিষ্ট্য সম্পর্কে জানতে ভিজিট করুন: https://www.bb.org.bd/en/index.php/currency/note

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘অন্তর্বর্তী সরকার কয়েকজন তরুণকে ক্ষমতায়ন করলেও বৃহত্তর অংশকে বাইরে রেখেছে’

‘অন্তর্বর্তী সরকার কয়েকজন তরুণকে ক্ষমতায়ন করলেও বৃহত্তর অংশকে বাইরে রেখেছে’

রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে রিট খারিজ

রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে রিট খারিজ

শিক্ষকদের সামাজিক যোগাযোগমাধ্যম নজরদারিতে মাউশির কমিটি

শিক্ষকদের সামাজিক যোগাযোগমাধ্যম নজরদারিতে মাউশির কমিটি

১৬ ডিসেম্বর থার্ড টার্মিনাল চালুর বিষয়ে সরকার বদ্ধপরিকর: বিমানমন্ত্রী

১৬ ডিসেম্বর থার্ড টার্মিনাল চালুর বিষয়ে সরকার বদ্ধপরিকর: বিমানমন্ত্রী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App