×

শিক্ষা

ঢাবি ‘চ’ ইউনিটে ভর্তি পরীক্ষায় ফেল ৯৭.৪৪ শতাংশ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৪ নভেম্বর ২০২১, ০৪:৪৯ পিএম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২০-২১ শিক্ষাবর্ষে চারুকলা অনুষদভুক্ত ‘চ’ ইউনিটের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এতে পাশের হার দুই দশমিক ৫৬ শতাংশ। ফেল ৯৭ দশমিক ৪৪ শতাংশ।

রবিবার (১৪ নভেম্বর) দুপুর ১২টায় ঢাবি’র উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান এ ফল প্রকাশ করেন।

এ বছর ‘চ’ ইউনিটে আবেদন করেছিলেন ১৫ হাজার ৪৯৫ জন। এর মধ্যে অংশগ্রহণ করেছেন ১০ হাজার ৬৫ জন। পাস করেছেন মাত্র ২৫৮ জন শিক্ষার্থী। যা মোট শিক্ষার্থীর ২ দশমিক ৫৬ শতাংশ। বাকি ৯৭ দশমিক ৪৪ শতাংশ শিক্ষার্থীই অকৃতকার্য হয়েছেন।

পরীক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের admission.eis.du.ac.bd ওয়েবসাইট থেকে লগইন করে ফল জানতে পারবেন। এ ক্ষেত্রে উচ্চ মাধ্যমিক পরীক্ষার রোল নম্বর, বোর্ডের নাম, পাসের সন এবং মাধ্যমিক পরীক্ষার রোল নম্বর লাগবে।

এ ছাড়া আবেদনকারীরা বাংলালিংক, রবি, এয়ারটেল এবং টেলিটক মোবাইল ফোন থেকে DU CHA <roll no> টাইপ করে 16321 নম্বরে send করে ফিরতি এসএমএসে ফল জানতে পারবেন।

পাস করা শিক্ষার্থীদের আগামী ১৬ থেকে ২৩ নভেম্বরের মধ্যে ভর্তি পরীক্ষার ওয়েবসাইটে বিস্তারিত ফরম ও বিষয়ের পছন্দক্রম ফরম পূরণ করতে হবে।

ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ বিভিন্ন কোটায় আবেদনকারীদের ১৬ থেকে ২২ নভেম্বরের মধ্যে সংশ্লিষ্ট ফরম চারুকলা অনুষদের ডিন অফিস থেকে সংগ্রহ করতে হবে এবং যথাযথভাবে ফরম পূরণ করে ওই সময়ের মধ্যে দিন অফিসে জমা দিতে হবে।

এ ছাড়া ফল নিরীক্ষণের জন্য ফি প্রদান সাপেক্ষে আগামী ১৬ নভেম্বর থেকে ২২ নভেম্বর পর্যন্ত চারুকলা অনুষদের ডিন অফিসে আবেদন করা যাবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App