×

শিক্ষা

দুই শিক্ষাবর্ষে অকৃতকার্য হওয়ায় ইবির দুই শিক্ষার্থীর ছাত্রত্ব বাতিল

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০২২, ১০:৩৭ পিএম

পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দুই শিক্ষার্থীর ছাত্রত্ব বাতিল করা হয়েছে। তারা হলেন আইন বিভাগের ১৫-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মেহেদী হাসান রয়েল ও লোকপ্রশাসন বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের মনিরুল ইসলাম জয়। সোমবার (৭ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ২৫৪তম সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেয়া হয় বলে নিশ্চিত করেছেন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মু. আতাউর রহমান।

বিশ্ববিদ্যালয়ের নীতিমালা অনুযায়ী কোনো শিক্ষার্থী পর পর দুই বর্ষের পরীক্ষায় অকৃতকার্য হলে তাদের ছাত্রত্ব বাতিল করা হয়। মেহেদী হাসান রয়েল তৃতীয় ও চতুর্থ বর্ষে এবং মনিরুল ইসলাম জয় প্রথম ও দ্বিতীয় বর্ষে অকৃতকার্য হওয়ায় বিধি অনুযায়ী তাদের ছাত্রত্ব বাতিল করা হয়। ফলে বিশ্ববিদ্যালয়ের ১২২তম একাডেমিক কাউন্সিলের সভায় তাদের ছাত্রত্ব বাতিলের জন্য সুপারিশ করা হয়। পরে সিন্ডিকেট সভায় উপস্থিত সদস্যদের সম্মতিতে বিধি অনুযায়ী তাদের ছাত্রত্ব বাতিল করা হয়।

সিন্ডিকেট সভায় ভিসি প্রফেসর ড. শেখ অবদুস সালামের সভাপতিত্বে প্রো-ভিসি প্রফেসর ড. মাহবুবুর রহমান ও ট্রেজারার প্রফেসর ড. আলমগীর হোসেন ভূঁইয়াসহ অন্য সিন্ডিকেট সদস্যরা উপস্থিত ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পর্দা উঠছে ৩৯ দিনের ফুটবল মহোৎসবের, থাকছে যেসব চমক

পর্দা উঠছে ৩৯ দিনের ফুটবল মহোৎসবের, থাকছে যেসব চমক

দ্বিগুণের বেশি বরাদ্দে স্বাস্থ্য খাতে ৬২ হাজার ৮৫২ কোটি টাকা

প্রস্তাবিত বাজেট-২০২৬-২৭ দ্বিগুণের বেশি বরাদ্দে স্বাস্থ্য খাতে ৬২ হাজার ৮৫২ কোটি টাকা

নিত্যপ্রয়োজনীয় ৬০ পণ্যের দাম কমাতে কর হ্রাস

বাজেট ২০২৬-২৭ নিত্যপ্রয়োজনীয় ৬০ পণ্যের দাম কমাতে কর হ্রাস

হরমুজ প্রণালি বন্ধ ঘোষণা করলো ইরান

হরমুজ প্রণালি বন্ধ ঘোষণা করলো ইরান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App