×

শিক্ষা

অধ্যাপক ড. সুব্রত কুমার দের শেষকৃত্য সম্পন্ন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২২, ০৭:১৮ পিএম

অধ্যাপক ড. সুব্রত কুমার দের শেষকৃত্য সম্পন্ন

অধ্যাপক ড. সুব্রত কুমার দে। ফাইল ছবি

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের হিসাব বিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের বিভাগীয় প্রধান ও ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন পূর্বধলার কৃতি সন্তান, অধ্যাপক ড. সুব্রত কুমার দে’র শেষকৃত্য সম্পন্ন হয়েছে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৮ বছর।

বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) পূর্বধলা উপজেলার আগিয়া ইউনিয়নের কালডোয়ার গ্রামে পারিবারিক শ্বশানে তার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করা হয়।

সুব্রত কুমার দে স্ত্রী, দুই কন্যা আত্মীয় স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে যান। পারিবারিক সুত্রে জানা যায় তিনি দীর্ঘদিন ধরে কিডনি রোগ জনিত নানা সমস্যায় ভুগছিলেন।

কর্মজীবনে টাঙ্গাইল করটিয়া শাদত বিশ্ববিদ্যালয় কলেজে প্রথমে শিক্ষকতা জীবন শুরু করেন সুব্রত কুমার দে। পরে আনন্দ মোহন সরকারি কলেজ ও নোয়াখালী বিশ্ববিদ্যালয় কলেজে শিক্ষকতা করেন তিনি।

সর্বশেষ জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে হিসাব বিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের বিভাগীয় প্রধান ও ব্যবসায় প্রশাসন অনুষদ বিভাগের ডিন হিসাবে কর্মরত ছিলেন। তিনি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাবেক সভাপতি ছিলেন।

তার মৃত্যুতে স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব ওয়ারেসাত হোসেন বেলাল (বীর প্রতীক), উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহিদুল ইসলাম সুজন, পূর্বধলা প্রেসক্লাব গভীর শোক প্রকাশ করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বাঁধনের ওপর হামলাকারীদের দেশে ফেরাতে ‘সর্বোচ্চ’ চেষ্টা করবে সরকার

বাঁধনের ওপর হামলাকারীদের দেশে ফেরাতে ‘সর্বোচ্চ’ চেষ্টা করবে সরকার

নতুন পে-স্কেলে অবসরপ্রাপ্তদের পেনশনে বড় স্বস্তি

নতুন পে-স্কেলে অবসরপ্রাপ্তদের পেনশনে বড় স্বস্তি

পরীমণির বায়োপিকে অভিনয় করতে চান দীঘি, নেপথ্যে কী

পরীমণির বায়োপিকে অভিনয় করতে চান দীঘি, নেপথ্যে কী

হজ প্যাকেজে বড় ছাড়

হজ প্যাকেজে বড় ছাড়

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App